স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০২:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

কস্তা নেই, শোকে বিহ্বল পোর্তো

কস্তা নেই, শোকে বিহ্বল পোর্তো

জর্জ কস্তার আকস্মিক মৃত্যুতে শোক-বিহ্বল পোর্তো। অধিনায়ক হিসেবে তিনি ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছিলেন। একে তো ছিলেন সফল অধিনায়ক। তার সঙ্গে ক্লাবের প্রতি তার নিবেদনও ছিল অতুলনীয়। শেষ দিন পযন্ত পোর্তোর সঙ্গেই ছিলেন কস্তা। ক্লাবের ট্রেনিং সেন্টারে অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল; কিন্তু বাঁচানো যায়নি ২০০৪ সালে পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো অধিনায়ক জর্জ কস্তাকে।

কস্তা মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৩ বছর। পর্তুগালের সাবেক ডিফেন্ডার মৃত্যুর সময় পোর্তোর ফুটবল পরিচালকের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার তার মৃত্যুর পর ক্লাবের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। মরিনহোর কোচিংয়ে ২০০৪ সালে পোর্তোর চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন কস্তা। তার আগের বছর অধিনায়ক হিসেবে জিতেছিলেন উয়েফা কাপও। বর্তমানে যে শিরোপার নাম ইউরোপা লিগ। বর্তমানে তুরস্কের ক্লাব ফেনারবাচের দায়িত্বে থাকা মরিনহো কস্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘অনেক অধিনায়ক আছে, নেতা আছে। কখনো কখনো এটা তাদের আর্মব্যান্ডের বিষয় নয়, বরং তারা কিসের প্রতিনিধিত্ব করে, সেটাই আসল। আর জর্জ ছিল সেসব মানুষের একজন, যে কোচকে কোচ হিসেবে তার কাজ করতে দিয়েছিল, ড্রেসিংরুমের নেতা হিসেবে নয়। আর এটাই একজন কোচের জন্য পরিপূর্ণতা। তার মৃত্যুতে আমার কষ্ট হচ্ছে, আমার ইতিহাসের একটা অংশ চলে গেল।’ তিনি আরও বলেন, ‘যদি সে এখন আমার সঙ্গে কথা বলতে পারত, তাহলে সে বলত: ‘এসব বাদ দিন, এখন আপনার সংবাদ সম্মেলন শুরু করুন। আগামীকাল ম্যাচ আছে কোচ, জয় তুলে নিন এবং আমাকে এখন ভুলে যান।’ জর্জ এটাই বলত, তাই আমিও এটাই করার চেষ্টা করব। আজ, আগামীকাল আমার কাজ করব, তারপর কাঁদব।’ কস্তা ১৯৯২ থেকে ২০০৫ সাল পর্যন্ত পোর্তোর হয়ে ৩৮৩ ম্যাচ খেলেছেন। ক্যারিয়ারে মোট ৫৩০ ম্যাচ খেলেছেন কস্তা। তার খেলার সময় ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত পোর্তোর কোচের দায়িত্বে ছিলেন মরিনহো। হয়তো সে কারণেই বেশি শোক-বিহ্বল তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X