ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ
কমলাপুরে টার্ফ স্থাপনে বিলম্ব

সহসাই খুলবে কি লিগের জট!

সহসাই খুলবে কি লিগের জট!

দীর্ঘ প্রতীক্ষার পরপর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে; কিন্তু এ ভেন্যু ঘরোয়া কার্যক্রমে ব্যবহার করছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যে কারণে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ লিগ সংক্রান্ত জটিলতা ক্রমেই বাড়ছে। ‘গোদের ওপর বিষফোড়া’ হয়ে দাঁড়িয়েছে ভেন্যু সংকট!

গত ডিসেম্বরে শুরু হয়েছিল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের কৃত্রিম টার্ফ স্থাপনের কাজ। আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘গ্রিনফিল্ড’ টার্ফ স্থাপনের কাজ করছে। কাজ শেষে ১ সেপ্টেম্বরের মধ্যে টার্ফ বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হচ্ছে না বলে নিশ্চিত করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এজন্য বৈরী আবহাওয়ার কথা বলা হচ্ছে। মাঠে টার্ফ ও রাবারের দানা আটকানোর জন্য যে গাম ব্যবহার করা হয় তা পুরোপুরি শুকানোর জন্য ২৪ ঘণ্টা সময় প্রয়োজন। মাঠে টার্ফ বিছানোর পর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বৃষ্টি ছাড়া অন্তত এক সপ্তাহ সময় প্রয়োজন। আষাঢ় গিয়ে ভাদ্র এলো—এ অবস্থায় বৃষ্টিহীন এক সপ্তাহ পাওয়া তো দুষ্কর! তাই ঠিক কত সময় অপেক্ষা করতে হবে—বলা কঠিন।

কমলাপুর স্টেডিয়াম সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে ঘরোয়া লিগ সচল রাখতে বিকল্প মাঠ খুঁজছে বাফুফে। মহানগরী লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা বাফুফে সহসভাপতি সাব্বির আহমেদ কালবেলাকে বলছিলেন, ‘মাঠ সংকটের মধ্যে ঘরোয়া লিগ সচল রাখতে আমরা বিকল্প ভেন্যু খুঁজছি। সিটি করপোরেশনের মাঠ বরাদ্দ নিয়ে লিগ শুরু করতে চাই।’ মাঠ সংকটের কারণে গত বছর সিনিয়র ডিভিশন লিগ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ লিগ সর্বশেষ আলোর মুখ দেখেছিল ২০২৩ সালে। ২০২১-২২ মৌসুমের পর থেকে হিমাগারে আছে পাইওনিয়ার লিগ। কিশোর ফুটবলারদের এ লিগ আয়োজন নিয়ে বিভিন্ন ক্লাব কর্মকর্তা দীর্ঘদিন ধরে নানা দাবি জানিয়ে আসছেন; কিন্তু এখনো পাইওনিয়ার লিগ কমিটি গঠন করা হয়নি।

ঘরোয়া আয়োজনগুলো কবে নাগাদ সচল হতে পারে?—এ প্রশ্নের জবাবে মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘সিটি করপোরেশনের প্রশাসক দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই আমরা মাঠ চাইব। ধূপখোলা ও গোলাপবাগ মাঠ বরাদ্দ পেলে আমরা কার্যক্রম শুরু করব।’ প্রাথমিকভাবে প্রথম বিভাগ লিগ শুরুর পরিকল্পনার কথা জানানো হয়েছে।

একসঙ্গে বাফুফে ভবনসংলগ্ন টার্ফ এবং কমলাপুর স্টেডিয়ামের টার্ফ স্থাপনের কাজ শুরু হয়েছে। বাফুফে ভবন সংলগ্ন টার্ফের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কমলাপুর স্টেডিয়াম নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে রয়েছে ধোঁয়াশা। মহানগরী লিগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ জানালেন, ২৩ আগস্টের সভায় এ নিয়ে আলোচনা হবে। সে আলোচনার পর কমলাপুর স্টেডিয়াম সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পাওয়া যাবে।

গত বছরের ৩ আগস্ট সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ হয়েছিল কমলাপুর স্টেডিয়ামে। সেটা ছিল সিনিয়র ডিভিশন লিগের ম্যাচ। নির্বাচনের পর বাফুফের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর লিগ কমিটি প্রথম সভায় সিনিয়র ডিভিশন লিগ পরিত্যক্ত ঘোষণা করেছিল। সেই লিগ দিয়েই চলমান জট কাটাতে চাইছে মহানগরী লিগ কমিটি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X