স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

জকোভিচ-মেদভেদেভ আজ ফাইনাল

জকোভিচ-মেদভেদেভ আজ ফাইনাল

উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হারের পর নোভাক জকোভিচের মা-বাবা চেয়েছিলেন ছেলে অবসর নিক। অবাধ্য ছেলে কথা শোনেননি। ভাগ্যিস এটুকু অবাধ্য হয়েছিলেন। না হলে ইউএস ওপেনের ফাইনালে আজ সার্বিয়ান তারকাকে পাওয়া যেত না। ইউএস ওপেনের সেমিফাইনালে বেন শেল্টনকে ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে উড়িয়ে আজ রাশিয়ার ডানিল মেদভেদেভের বিপক্ষে কোর্টে নামবেন।

আজ জিতলে ২৪তম গ্র্যান্ডস্লামের মালিক হবেন জকোভিচ। তবে ইউএস ওপেনের দর্শকদের মনে একটা আক্ষেপ রয়ে গেল। তারা ফাইনালে উইম্বলডনের রিমেক দেখতে পেলেন না। ৩৬ বছরের সার্ব তারকা কথা রাখলেও সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন উইম্বলডন জয়ী আলকারাজ। দ্বিতীয় সেমিফাইনালে মেদভেদেভ ৭-৬ (৭-৩), ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারান তাকে। আজ ফাইনালে তার কঠিন পরীক্ষা। চলতি বছর হার্ডকোর্টে এখন পর্যন্ত একটিই ম্যাচ হেরেছেন জকোভিচ। সেটি আবার দুবাইয়ে মেদভেদেভের কাছেই। ফাইনালে ওঠার পর মেদভেদেভ বলেন, ‘রোববার এখানে খেলতে পারব ভেবে দারুণ লাগছে। ম্যাচের আগে বলেছিলাম, আলকারাজকে হারাতে গেলে আমাকে ১০-এর মধ্যে ১১ করতে হবে। আজ (শুক্রবার) তৃতীয় সেটটা বাদ দিলে আমি ১০-এর মধ্যে ১২ করেছি।’ জকোভিচের বিপক্ষে রোববারের ফাইনাল নিয়ে মেদভেদেভ বলেন, ‘যার ২৩টি গ্র্যান্ডস্লাম আছে, তার বিপক্ষে আমাকে খেলতে হচ্ছে। আমার একটাই গ্র্যান্ডস্লাম। চ্যালেঞ্জ তো এটাই। ২০২১ সালে এখানেই ওকে হারিয়েছিলাম, যা খেলি, তার থেকে ভালো খেলেছিলাম। নিজেই নিজেকে ছাপিয়ে গিয়েছিলাম। আরও একবার সেটাই করতে হবে। এ ছাড়া আর কোনো উপায় নেই।’ সার্বিয়ান তারকা অবশ্য আত্মবিশ্বাসে টগবগ করছেন। ফাইনালে ওঠার পর তিনি বলেন, ‘আমার কথা অহংকারীর মতো শোনাতে পারে। তবে আমি অবাক নই। এই পর্যন্ত আসতে কতটা পরিশ্রম করতে হয়েছে, সেটা শুধু আমিই জানি। কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে জানি। এটাও জানি, আমার প্রাপ্য কী। নিজের ওপর বিশ্বাস রয়েছে আমার। যখন যতটা দেওয়া প্রয়োজন, তখন ততটাই দিতে পারি। টেনিস খেলোয়াড় হিসেবে আমার সেই দক্ষতা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘বয়স একটা সংখ্যা ছাড়া কিছু নয়। এই মুহূর্তে এ ছাড়া আমার কিছু মনে হচ্ছে না। অবসর নেওয়ার কথা একেবারেই ভাবছি না। এখনো আমি শীর্ষ স্তরে রয়েছি। কেন টেনিস ছাড়ার কথা ভাবব? আগামী দিনে যদি তরুণ খেলোয়াড়রা আমাকে গ্র্যান্ডস্লামের লড়াই থেকে বার করে দিতে পারে, তখন ভাবব।’ সেমিফাইনালে সরাসরি সেটে শেল্টনকে হারিয়ে কাউকে ফোন করার ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করেন জকোভিচ। তা নিয়ে একজন প্রশ্ন করেন, আপনি কি আমেরিকার তরুণকে বিদ্রুপ করলেন? জকোভিচ বলেন, ‘শেল্টনের উৎসবে এই ধরনটা আমার দারুণ লাগে। ওর উদযাপনের মধ্যে একটা স্বাভাবিক উচ্ছ্বাস রয়েছে। তাই ওকে নকল করলাম। বলতে পারেন, শেল্টনের উদযাপনের ভঙ্গিটা চুরি করেছি।’ আজ বছরের শেষ গ্র্যান্ডস্লাম জিতেও কি সেই ভঙ্গি নকল করবেন তিনি?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X