ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

আফগান সিরিজে লিটন নেই, অধিনায়ক জাকের

আফগান সিরিজে লিটন নেই, অধিনায়ক জাকের

এশিয়া কাপের মাঝপথে চোটে পড়েছিলেন লিটন দাস। সুপার ফোরে দুই ম্যাচ খেলা হয়নি তার। চোটে আফগানিস্তান সিরিজেও আর ফেরার সুযোগ নেই জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কের। তার জায়গায় এই সিরিজেও দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন কিপার ব্যাটার জাকের আলি অনিক। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। লিটন না থাকায় আসন্ন তিন ম্যাচের

টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারও। প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ মিলেছে বাঁহাতি এ ব্যাটারের।

২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন সৌম্য। এরপর থেকেই দলের বাইরে তিনি। এশিয়া কাপের দলেও সুযোগ মেলেনি। তবে আফগান সিরিজে অধিনায়ক লিটনের চোট দলে সুযোগ মেলাল তার। লম্বা সময়ের জন্য খেলার বাইরে থাকতে হবে লিটনকে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘এশিয়া কাপে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিটন। এমআরআই পরীক্ষায় দেখা গেছে, তার বাঁদিকের পেটের পেশিতে গ্রেড-১ স্ট্রেইন হয়েছে। এখন পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। তাই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না।’ চোট নিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন লিটন—এমনটা জানিয়ে ফিজিও আরও বলেছেন, ‘মেডিকেল টিম তার রিহ্যাব চালিয়ে যাবে এবং অগ্রগতি পর্যবেক্ষণ করবে।’ এই সফরে টি-টোয়েন্টির পর ওয়ানডে খেলবে বাংলাদেশ। সেই সিরিজেও ডানহাতি এই টপ অর্ডার ব্যাটারের খেলার ব্যাপারে আছে শঙ্কা। অবশ্য পারফরম্যান্সের জন্য ওয়ানডে দলে নিয়মিত সুযোগও মিলছে না তার। সেইসঙ্গে চোট এখন আরও বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এশিয়া কাপের দল থেকে আর কোনো পরিবর্তন নেই আফগান সিরিজের দলের। আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে আসন্ন এ সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর। সবকটি ম্যাচ একই ভেন্যুতে; অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে। তবে ওয়ানডে ম্যাচগুলোর ভেন্যু আবার ভিন্ন। আমিরাতের শহর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের মাঝপথেই ওয়ানডে দল ঘোষণার কথা রয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X