ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

ক্রীড়াবিদদের ভবিষ্যৎ গড়ার কর্মশালা

ক্রীড়াবিদদের ভবিষ্যৎ গড়ার কর্মশালা

খেলা ছাড়ার পর অনেক ক্রীড়াবিদ হতাশ হয়ে যান। কাউকে ট্র্যাকচ্যুত হতেও দেখা যায়। বাংলাদেশের মতো দেশে এমন প্রবণতা অনেক বেশি। পরিকল্পিতভাবে এগোতে পারলে খেলা ছাড়ার পরও সমৃদ্ধ ক্যারিয়ার গড়া যায়। এ-সংক্রান্ত কর্মশালা হয়ে গেল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ)। বাংলাদেশের ক্রীড়াবিদদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ওপর আয়োজিত কর্মশালার নাম ছিল ‘অ্যাথলেট-৩৬৫ ক্যারিয়ার’। দেশে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এ ধরনের কর্মশালা। দুই দিনের এ কার্যক্রমে বিভিন্ন ফেডারেশনের ২০ থেকে ৩০ বছর বয়সী ৪০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মনোনীত প্রশিক্ষক শ্যারন স্প্রিঙ্গার; যিনি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের হেড অব এডুকেশন হিসেবে কাজ করছেন।

কর্মশালার প্রথম দিনে ক্রীড়াবিদদের জন্য ছিল আত্মোপলব্ধি সংক্রান্ত ব্রিফিং। নিজস্ব উপলব্ধি, দক্ষতা, কর্মপরিকল্পনার মাধ্যমে কীভাবে কার্যকর ভূমিকা রাখা যায়—এ নিয়ে প্রশিক্ষণার্থীদের ব্রিফ করেছেন শ্যারন। চার সেশনে ক্রীড়াবিদদের নিজস্ব সক্ষমতা, মূল্যবোধ, আগ্রহ, আবেগ ব্যবহার করে কীভাবে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে পারেন—এ নিয়ে উদীপ্ত করা হয়েছে। গতকাল ছিল কর্মশালার সমাপনী দিন। এদিন ক্রীড়াবিদদের বিভিন্ন কর্মসংস্থানে আবেদনের জন্য নিজেদের জীবনবৃত্তান্ত এবং কভার লেটারের মতো নথিপত্র তৈরির কৌশলের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। আরও উপস্থিত ছিলেন বিওএর কোষাধ্যক্ষ এ কে সরকার, নির্বাহী কমিটির সদস্য আসাদুজ্জামান কোহিনুর, বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীরসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X