ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

অ্যাম্পিউটি ফুটবলের উদ্বোধনী দিনে মকবুলের হ্যাটট্রিক

অ্যাম্পিউটি ফুটবলের উদ্বোধনী দিনে মকবুলের হ্যাটট্রিক

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হওয়া অ্যাম্পিউটি ফুটবল লিগে মকবুলের হ্যাটট্রিকে মোনেম মুন্না দল ৪-০ গোলে হারিয়েছে জগদীশ চন্দ্র বসু দলকে। ম্যাচের আরেক গোল করেন মিজান। ছেলেদের বিভাগের অন্যান্য ম্যাচে স্যার জগদীশ চন্দ্র বসু গোলশূন্য ড্র করেছে কাজী নজরুল ইসলাম দলের সঙ্গে।

শেরেবাংলা এ কে ফজলুল হক দলকে ১-০ গোলে হারায় মোনেম মুন্না দল। জয়সূচক গোলটি করেন মো. নবী আলম। শেরেবাংলা দল ৪-১ গোলে হারায় কাজী নজরুল ইসলাম দলকে। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন অনিক; একটি করে গোল করেন রিয়াদ ও আশরাফুল। মেয়েদের একমাত্র ম্যাচে সুফিয়া কামাল দল ২-২ গোলে ড্র করেছে বেগম রোকেয়া দলের সঙ্গে। সুফিয়া কামাল দলের সুলতানা ও সাহিদা এবং বেগম রোকেয়া দলের অভিপসা ও ইয়াসমিন গোল করেছেন।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপনের অংশ হিসেবে আসাদ গেট সংলগ্ন প্রতিবন্ধী মাঠে শুরু হয়েছে অ্যাম্পিউটি ফুটবল লিগের। উদ্বোধনী দিনে উপস্থিত থেকে অ্যাম্পিউটি ফুটবলারদের উৎসাহ দিয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, কোষাধ্যক্ষ মো. আসিফুল হাসান মাসুদ, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির হেড অব কমিউনিকেশন অ্যান্ড প্রিভেনশন দীপালি গৌড়, স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন ফারহানা চৌধুরী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালি সড়ক যোগাযোগ বন্ধ

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুষি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১০

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১১

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

১৩

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

১৪

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

১৫

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১৬

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১৭

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৯

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

২০
X