স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৫:১১ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

পানি পান করছেন রোনালদো। ছবি : সংগৃহীত
পানি পান করছেন রোনালদো। ছবি : সংগৃহীত

উচ্চ মূল্যের টিকিট, যাতায়াত ও আবাসন নিয়ে অসন্তোষের পর এবার পানীয় জল নিয়ে ব্যবসা করার অভিযোগ উঠেছে ফিফার বিরুদ্ধে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ভেন্যুতে দর্শকদের পানির বোতল বহনে নিষেধাজ্ঞা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে সমর্থক ও বিশ্বনেতাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে তারা।

গত শুক্রবার রাতে ফিফা এক বিজ্ঞপ্তিতে জানায়, তীব্র গরমের কথা বিবেচনা করে দর্শকরা এখন থেকে সর্বোচ্চ ২০ আউন্স (৫৯০ মিলি) ধারণক্ষমতার একটি নরম প্লাস্টিকের সিলগালা করা ও একবার ব্যবহারযোগ্য বোতল সাথে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে শক্ত আবরণযুক্ত পুনঃব্যবহারযোগ্য বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে।

এর আগে খেলোয়াড়দের সুরক্ষার অজুহাতে বিশ্বকাপের ১৬টি ভেন্যুতেই পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছিল ফিফা। কিন্তু জুন-জুলাইয়ের তীব্র গরমে এমন সিদ্ধান্তকে ‘টাকা হাতিয়ে নেওয়ার কৌশল’ হিসেবে আখ্যা দেন সমর্থকরা। এমনকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং টরন্টোর মেয়র অলিভিয়া চোউ এটিকে ফিফার নিছক ‘টাকা কামানোর জঘন্য ফন্দি’ বলে তীব্র সমালোচনা করেন। অনেকেই বলছিলেন, ‘ওরা শুধু টাকা চেনে!’।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X