কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ মাহমুদ ও অন্যান্যরা। ছবি : কালবেলা
অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ মাহমুদ ও অন্যান্যরা। ছবি : কালবেলা

বিএনপি তিন মাসেই আওয়ামী লীগের অবস্থানে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, ‘প্রশাসন পরিচালনা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতাসহ সামগ্রিক পরিস্থিতির কারণে বিএনপি ইতোমধ্যে একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। অতীতে আওয়ামী লীগ যেখানে ১৭ বছরে যে অবস্থায় পৌঁছেছিল, বিএনপি সরকার মাত্র তিন মাসেই সেই অবস্থায় পৌঁছে গেছে।’

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার একটি পার্টি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন স্বরাষ্ট্রমন্ত্রী দেশে মব জাস্টিস বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে মব জাস্টিসের ঘটনা বেড়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে।

তিনি বলেন, সংকটময় মুহূর্তে বিএনপি বরাবরই দুর্বল পারফরম্যান্স করে। সরকার ঘোষণা দিয়েছিল দুই বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না, অথচ মাত্র দুই মাসের মধ্যেই বিদ্যুৎসহ বিভিন্ন জ্বালানির দাম দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে। এর প্রভাবে জ্বালানিনির্ভর বিভিন্ন পণ্যের দামও বেড়ে যাচ্ছে। তার দাবি, শেখ হাসিনা সরকারের ১৭ বছরে যে পরিমাণ মূল্যবৃদ্ধি হয়েছিল, বর্তমান সরকার তিন মাসেই সেই পরিমাণ বৃদ্ধি ঘটিয়েছে সফল হয়েছে। সরকারের এই ব্যর্থতার চূড়ান্ত ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।

অনুষ্ঠান শেষে এনসিপিতে বিভিন্ন দল থেকে আসার শতাধিক নেতাকর্মী যোগদান করেন। এবং তাদেরকে ফু লের মালা পরিয়ে গ্রহণ করেন আসিফ মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১০

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১১

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১২

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৪

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৫

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৬

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৭

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৮

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৯

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

২০
X