স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

এভাবেও ড্র করা যায়!

এভাবেও ড্র করা যায়!

নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি তারা প্রায় হারতে হারতে ড্র করেছে। এটা সম্ভব হয়েছে শাই হোপের ১৪০ আর জাস্টিন গ্রিভসের অপরাজিত ২০২ রানের অসাধারণ ইনিংসের কল্যাণে। চতুর্থ ইনিংসে ১৬৩ ওভার ব্যাট করে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্রাইস্টচার্চ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৫৩১ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে স্বাগতিকরা ২৩১ রানে অলআউট হয়েছিল। জবাবে ৭৫.৪ ওভারে ১৬৭ রানে অলআউট হয়। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় কিউইদের হাতে। দ্বিতীয় ইনিংসে তারা ৮ উইকেটে ৪৬৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে পাহাড় ডিঙানোর লক্ষ্যে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চতুর্থ ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে তারা। ৭২ রানে ৪ উইকেট হারানোর পর সবাই আশা ছেড়ে দিয়েছিল। এখান থেকে ঘুরে দাঁড়ানো শুরু করেন শাই হোপ ও জাস্টিন গ্রিভস। তারা চতুর্থ দিন শেষে দলকে ৪ উইকেটে ২১২ রানে রেখে ঘুমাতে যান। তখনো কেউ কল্পনা করেনি পঞ্চম দিনের পুরোটা সময় ব্যাট করে ক্রাইস্টচার্চ টেস্ট ড্র করবেন গ্রিভসরা। ২০২ রানের অপরাজিত ইনিংস খেলেন গ্রিভস নিজে। কেমার রোচের ৫৮ রানের অপরাজিত ইনিংসের কথাও আলাদা করে বলতে হবে। সপ্তম উইকেটের জুটিতে ৬৮.১ ওভারে ১৮০ রান তোলেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার। শাই হোপ করেন ১৪০ রান। ম্যাচ ড্র হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৬ উইকেটে ৪৫৭। শুরুতে চাপের মুখে পরপর আউট হন জন ক্যাম্পবেল (১৫), ত্যাগনারায়ণ চন্দ্রপল (৬), অ্যালিক অ্যাথানজ (৫) ও চেজ (৪)। ৭২ রানে ৪ উইকেট হারানোর পর হোপ খেলেন ১৪০ রানের ইনিংস। ২৩৪ বলের ইনিংসে ১৫টি চার এবং দুটি ছক্কা মেরেছেন তিনি। গ্রিভস ১৯টি চারের সাহায্যে ৩৮৮ বলে ২০২ রান করে অপরাজিত ছিলেন। পঞ্চম উইকেটে হোপ-গ্রিভসের ১৯৬ রানের জুটি ক্যারিবিয়ানদের পক্ষে খেলার রং বদলে দেয়। শেষ পর্যন্ত ড্রয়ে সেই রং স্থায়ী হয়েছে। টেস্ট ড্র করার পেছনে ব্যাটারদের চেয়েও বেশি অবদান রেখেছেন রোচ। আট নম্বরে ব্যাট করতে নেমে ২৩৩ বল খেলেন তিনি। অপরাজিত ছিলেন ৫৮ রান করে। তার কল্যাণে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ ম্যাচে প্রথম পয়েন্ট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর প্রথমবারের চ্যাম্পিয়নরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু করেছে ঘরের মাঠে ড্র দিয়ে। তিন ম্যাচের চলতি টেস্ট সিরিজের পরের টেস্ট শুরু হবে ১০ ডিসেম্বর ওয়েলিংটনে। সেই টেস্টে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে ক্যারিবিয়ানরা। যারা প্রায় হারা ম্যাচ ড্র করতে পারে তাদের পক্ষে অবিশ্বাস্য জয় পাওয়াটা অসম্ভব কিছু নয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X