ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

নারী ফুটবলে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা। বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঋতুপর্ণা চাকমার মতো আরও তিন নারী পাচ্ছেন এ পদক।

ক্রীড়া ক্ষেত্রে নারীজাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য ঋতুপর্ণা চাকমা এই পদকের জন্য মনোনীত হয়েছেন। নারী শিক্ষা খাতে অবদানের স্বীকৃতি পাচ্ছেন ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পদক পাচ্ছেন কল্পনা আক্তার, মানবাধিকার খাতে অবদানের জন্য বেগম রোকেয়া পদক পাচ্ছেন ড. নাবিলা ইদ্রিস।

নারী কল্যাণ সংস্থা ১৯৯১ সাল থেকে বেগম রোকেয়ার নামে একটি পদক প্রদান করা শুরু করেছিল। সরকারিভাবে ১৯৯৬ সাল থেকে এ পদক প্রদান করা হচ্ছে। পুরস্কৃত প্রত্যেককে এককালীন চার লাখ টাকা, ১৮ ক্যারেট মানের পঁচিশ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।

নারী দলের সদস্য হিসেবে একুশে পদক আগেই পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। টানা দুটি সাফ জয়ের পর নারী জাতীয় ফুটবল দলকে একুশে পদক প্রদান করা হয়েছিল। চলতি বছরই এ পুরস্কার পেয়েছেন নারী জাতীয় দলের এ উইঙ্গার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X