ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ এএম
প্রিন্ট সংস্করণ

এই পুনর্বাসন কার স্বার্থে!

এই পুনর্বাসন কার স্বার্থে!

‘সংস্কার ও পুনর্গঠন’ নামে ক্রীড়াঙ্গনে যা হচ্ছে, তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির সুপারিশ পাশ কাটানোর একাধিক ঘটনায় ক্রীড়া নিয়ন্তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। স্বেচ্ছাচারিতা, দুর্নীতির অভিযোগ ছিল—এমন ব্যক্তিদের পুনর্বাসনের পর প্রশ্নটা জোড়ালো হচ্ছে।

২০২৫ সালের ২৮ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ রোইং ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করেছিল। ৭ ডিসেম্বর অপর এক পত্রে সে কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ কমিটিতে স্থান দেওয়া হয়েছে হাজি মো. খোরশেদ আলমকে, যিনি চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে ছিলেন। এ সময়ের মধ্যে নানা অনিয়ম এবং অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে অলিম্পিকভুক্ত এ ফেডারেশনে। যার দায় এড়ানোর সুযোগ নেই দীর্ঘদিন সাধারণ সম্পাদক পদে থাকা হাজি মো. খোরশেদ আলমের, কমিটিতে যাকে পুনর্বাসন করা হয়েছে। তা করতে গিয়ে উপেক্ষা করা হয়েছে সরকারের সংস্কার উদ্যোগের শর্তকে। শর্তটা ছিল, যারা দুই বা তার বেশি মেয়াদে অতীতে কমিটিতে ছিলেন, তাদের অ্যাডহক কমিটিতে রাখা যাবে না। হাজি মো. খোরশেদ আলমকে কমিটিতে স্থান দিতে গিয়ে দুর্নীতির অভিযোগকেও পাশ কাটানো হয়েছে।

কীসের মোহে, কার নির্দেশে এমনটা করা হয়েছে—জানা নেই বাংলাদেশ রোইং ফেডারেশন সংশ্লিষ্টদের। দুর্নীতি এবং নারীঘটিত অভিযোগের তীর যাদের দিকে এমন একাধিক ব্যক্তিকে বিভিন্ন ফেডারেশনের কমিটিতে পুনর্বাসিত করা হয়েছে। অভিযোগ আছে, সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে এবং সব নীতি-নৈতিকতা পায়ে মাড়িয়ে এসব করা হয়েছে। সব ক্ষেত্রে অভিযোগের তীর কিন্তু এনএসসির এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ আছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব করা হয়েছে। বিস্ময়করভাবে এ নিয়ে নির্বিকার দেশের ক্রীড়া প্রশাসন।

বাংলাদেশ রোইং ফেডারেশনের বিগত দিনের নানা অনিয়ম ও দুর্নীতির লাগাম টেনে ধরাতে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ফেডারেশনের পক্ষ থেকেও বিগত কমিটির দায়িত্বশীলদের, বিশেষ করে কোষাধ্যক্ষকে হিসাব বুঝিয়ে দিতে চিঠি দেওয়া হয়েছিল। সাবেক কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন মন্টু হিসাব বুঝিয়ে দেননি, হাজির হননি তদন্ত কমিটির সামনে।

এ প্রসঙ্গে বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম কালবেলাকে বলেছেন, ‘বিস্ময়কর তথ্য হচ্ছে, অলিম্পিকভুক্ত একটা জাতীয় ফেডারেশনের ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ১ হাজার ১০০ টাকা রেখে গেছে বিগত কমিটি। অতীতে দায়িত্বশীলরা কাঠামো না মেনে অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করেছেন। বিগত দিনের হিসাব বুঝিয়ে দিতে কোষাধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছিল, ডাকা হয়েছিল তদন্ত কমিটির সামনে। কিন্তু তিনি চিঠির জবাব দেননি, তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি।’ বিগত দিনের নানা কর্মকাণ্ডে দায় এড়ানোর সুযোগ নেই সাবেক সাধারণ সম্পাদক হাজি মো. খোরশেদ আলমের। গঠিত তদন্ত কমিটি তাকে ডাকেনি কেন? প্রশ্নের জবাবে মাকসুদ আলম বলছিলেন, ‘তিনি বয়স্ক মানুষ। এ কারণে তাকে সরাসরি চিঠি দেওয়া হয়নি। কিন্তু দীর্ঘদিনের সাধারণ সম্পাদক হিসেবে তিনি তো কোনোভাবেই দায় এড়াতে পারবেন না। কারণ কোষাধ্যক্ষ এবং সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরেই তো লেনদেন হয়।’ যার বিরুদ্ধে অভিযোগ, সেই হাজি মো. খোরশেদ আলমকে রোইং ফেডারেশনে পুনর্বাসিত করা হয়েছে ব্যক্তিস্বার্থে—এটা পরিষ্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১০

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১১

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১২

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৩

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৪

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৫

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৬

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৭

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৮

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৯

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

২০
X