কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

অভিষেকের সিংহাসন দখলের আরও কাছে যে ক্রিকেটার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মা ও সাহিবজাদা ফারহান অবস্থান করছেন দুই ভিন্ন মেরুতে। একজন টুর্নামেন্টে রেকর্ডের পর রেকর্ড গড়লেও দল বিদায় নিয়েছে সেমিফাইনালের আগেই। আরেকজন বাজে খেললেও দল খেলছে দুর্দান্ত। হতাশাজনক পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন অভিষেক। যদিও সিংহাসনটা কত দিন ধরে রাখতে পারেন, সেটাই এখন দেখার।

গ্রুপ পর্ব শেষে বুধবার মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্ব। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম সেমিফাইনাল। এই ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, ৮৭৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অভিষেক শর্মা। তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন ফারহান। এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন দুইয়ে তিনি। পাকিস্তানি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৪৮।

ফারহান দুইয়ে ওঠায় অবনতি হয়েছে ফিল সল্টের। এক ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনে নেমে যাওয়া সল্টের রেটিং পয়েন্ট ৮০৩। র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সঞ্জু স্যামসন। ২৫ ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন ৪০ নম্বরে তিনি। রোববার কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল পেয়েছেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটও। ছয় ধাপ এগিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন ১১ নম্বরে তিনি। ১৪৬ গড় ও ১৩৪.৫৬ স্ট্রাইকরেটে করেছেন ২৯২ রান। ছয় ইনিংসই ওপেনিংয়ে ব্যাটিং করেছেন। যার মধ্যে চারটিতেই অপরাজিত থেকেছেন। অলরাউন্ড নৈপুন্যে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা তার সিংহাসন ধরে রেখেছেন। ৩২৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে তিনি। ৫১.৫ গড় ও ১৬৪.৮০ স্ট্রাইকরেটে করেছেন ২০৬ রান। বোলিংয়ে ৯ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।

এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া। তার রেটিং পয়েন্ট ২৮৪। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৮.৬৭ গড় ও ১৫৬.৩৬ স্ট্রাইকরেটে করেছেন ১৭২ রান। দুটি ফিফটি করেছেন। ৮.৬৮ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। পান্ডিয়া এগোনোয় এক ধাপ পিছিয়েছেন সাইম আইয়ুব। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর অলরাউন্ডার সাইম। বোলিংয়ে ৫ উইকেট পেলেও ব্যাটিংয়ে আশানুরূপ কিছু করতে পারেনি।

৭৭১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বরুণ চক্রবর্তী। ৭.৬৬ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। ৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রশিদ খান। অভিষেক এবারের বিশ্বকাপে ৮০ রান করলেও বরুণ-স্যামসন-পান্ডিয়াদের কারণেই মূলত ভারত সেমিফাইনালে উঠেছে। আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

ফারহান ৩৮৩ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন। করেছেন দুই সেঞ্চুরি। তাতে পেছনে পড়ে গেছেন বিরাট কোহলি। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি করেছিলেন ৩২১ রান। সেবার ভারত হয়েছিল রানার্সআপ। আর এবার পাকিস্তান ছিটকে গেছে সুপার এইট পর্বেই। ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ রানে জিতলেই সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান উঠতে পারত সেমিফাইনালে। কিন্তু শেষ মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেনি পাকিস্তান। ৫ রানে জিতেও সেমিতে তাদের ওঠা হয়নি।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১০

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১১

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১২

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১৩

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৪

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৫

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৬

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৭

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৮

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৯

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

২০
X