শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১১:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

শেষবেলায় বিশ্বকাপ জিতে সবকিছু উপভোগ করেছি : মেসি

আর্জেন্টাইন তারক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
আর্জেন্টাইন তারক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ জয়ের আগে তো বটেই, ঘটনাটা ঘটেছিল রাশিয়া বিশ্বকাপেরও আগে। ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে পরাজিত হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে তুলেও চ্যাম্পিয়ন করতে না পারার কারণে সমালোচনা শুনতে হয়েছিল।

এরপর কোপা আমেরিকা ফাইনাল হারের পর তা কয়েকগুণ বেড়ে যায়। ফলে আর্জেন্টিনার জার্সি গায়ে আর মাঠে না নামার সিদ্ধান্ত নেন মেসি। ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বে অবসর ভেঙে ফিরেও আসেন। জাতীয় দলের হয়ে যদিও ক্যারিয়ারের ‘দ্বিতীয় অধ্যায়ের’ শুরুতে সফল হতে পারেননি। তবে কাতার বিশ্বকাপ জিতে সোনালি অধ্যায় লিখেছেন। মেসির অধিনায়কত্বে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের ছয় মাস পূর্ণ হয়েছে রোববার।

সেই সাফল্য নিয়ে অ্যাডিডাসের মিনি ডকুমেন্টারিতে কথা বলেছেন মেসি। সেই সাক্ষাৎকারের সংক্ষিপ্ত অংশ কালবেলা পাঠকের জন্য তুলে ধরা হলো…

২০১৬ কোপা আমেরিকা ফাইনালে হারের পর তো জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেন। কী মনে হয়েছিল?

মেসি : জাতীয় দলের হয়ে খেলা আমার কাছে সব সময়ই খুব গর্বের ব্যাপার। তবে বাজে সময়ও এসেছে। এমনকি আমি এটাও বলেছিলাম, জাতীয় দলে আর খেলব না। তখন মনের মধ্যে অনেক সন্দেহ দানা বেঁধেছিল।’

সেই অবসর ভেঙে ফেরার পর তো কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিতেছেন। কেমন লাগে?

মেসি : এখন এটা ভেবে আনন্দ লাগে যে একসময় যা বলেছিলাম, তার জন্য আমি অনুতপ্ত হয়েছি এবং অবসর ভেঙে জাতীয় দলে ফিরে এসে সবকিছু জিতেছি। বারবার ব্যর্থ হওয়ার পর অনেকবার শুনেছি—কখনো হাল ছেড়ো না। আমার মনে হয়, যে চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম, তার চেয়ে এটাই বেশি গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইনরা উৎসবে মেতেছিল। রাস্তায় নেমে সারা রাত জেগে সবাই সীমাহীন আনন্দ করেছে। সেসব দেখে আপনার কেমন লাগছিল?

মেসি : লোকজন রাস্তায় নেমে উদযাপন করেছে এবং সবাই সুখী ছিল বলে মনে হয়। আমি আসলে তাদের এভাবে আনন্দিত করার সুযোগ কখনো হাতছাড়া করতে চাইনি। কিংবা যেন মনে না হয়, চেষ্টাটুকুও করিনি। ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে আমি সবকিছু জিতেছি। জাতীয় দলের হয়ে পারছিলাম না। জানতাম, আর্জেন্টিনায় ফুটবলকে যে চোখে দেখা হয়, তাতে জাতীয় দলের হয়ে জেতাটা হবে বিশেষ কিছু। ক্যারিয়ারের এই শেষবেলায় এসে এখন সবকিছু জিতে শেষ করার ব্যাপারটা খুব উপভোগ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১২

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৩

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৪

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৫

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৬

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৭

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৮

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

২০
X