স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

দুই জোড়া ভাইকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইতালি ক্রিকেট দল। অভিজ্ঞ ব্যাটার ওয়েন ম্যাডসেনকে অধিনায়ক করে সাজানো এই দলে সবচেয়ে আলোচিত দিক হলো দুই জোড়া ভাইয়ের অন্তর্ভুক্তি।

ইতালির স্কোয়াডে জায়গা পেয়েছেন মানেন্তি ভাইরা—হ্যারি ও বেঞ্জামিন, পাশাপাশি মোসকা ভাইরা—অ্যান্থনি ও জাস্টিন। একই দলে দুই জোড়া ভাইয়ের উপস্থিতি ইতালির বিশ্বকাপ প্রস্তুতিতে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

দলে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জেজে স্মাটসও, যিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা দিয়ে ইতালির ব্যাটিং শক্তি বাড়াবেন বলে মনে করা হচ্ছে।

নেতৃত্বে পরিবর্তন এনে ইতালি এবার ওয়েন ম্যাডসেনের ওপর আস্থা রেখেছে। এর আগে ইউরোপীয় বাছাইপর্বে দলকে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত জো বার্নস। তবে গত বছরের শেষ দিকে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং বিশ্বকাপ স্কোয়াডেও রাখা হয়নি।

২০২৫ সালের জুলাইয়ে ইউরোপ আঞ্চলিক বাছাইপর্বে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইতালি। দলটির প্রধান কোচ হিসেবে থাকবেন জন ডেভিসন, আর সহকারী কোচের দায়িত্বে রয়েছেন কেভিন ও’ব্রায়েন ও ডাগি ব্রাউন।

বিশ্বকাপে ইতালি খেলবে গ্রুপ সি-তে, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা তাদের। তবে বাংলাদেশের ভেন্যু-জটিলতার কারণে গ্রুপ বিন্যাস বদলানোর আলোচনা চলায় ইতালিকেও চূড়ান্ত সূচির দিকে নজর রাখতে হচ্ছে।

ইতালির বিশ্বকাপ স্কোয়াড:

ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), মার্কাস ক্যাম্পোপিয়ানো, জিয়ান পিয়েরো মিদে, জাইন আলি, আলী হাসান, ক্রিশান জর্জে, হ্যারি মানেন্তি, বেনজামিন মানেন্তি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নাকভি, জাশপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X