স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের 

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করলেন নিগার সুলতানার দল।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান তোলে। জবাবে যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানেই থেমে যায়।

বাংলাদেশের ইনিংসে ঝলক দেখান শারমিন আক্তার। মাত্র ৩৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন তিনি। শুরুতে দিলারা আক্তার ৮ বলে ১৭ রান করে দ্রুত ফেরেন, তবে তিনে নেমে ম্যাচের গতি ধরে রাখেন শারমিন। অধিনায়ক নিগার সুলতানা ২ রানে বিদায় নিলেও শেষদিকে সোবহানা মোস্তারি ২৯ বলে ৩২ এবং স্বর্ণা আক্তার ১২ বলে ১৬ রান করে দলকে লড়াকু পুঁজিতে নিয়ে যান।

১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে যুক্তরাষ্ট্রের ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৪২ রানের জুটি গড়েন। কিন্তু রাবেয়া খানের উইকেটের পর নিয়মিত বিরতিতে ভাঙতে থাকে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন। ৫৭/১ থেকে স্কোর দ্রুত নেমে আসে ৭৯/৬-এ।

শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করে কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট হয়নি। বল হাতে ম্যাচের সেরা নাহিদা আক্তার—১৮তম ওভারে একাই তিন উইকেটসহ মোট ৪ উইকেট নেন। রাবেয়া খান নেন দুটি উইকেট।

১০ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের সেরা তিন দল যাবে সুপার সিক্সে। সেখান থেকে শীর্ষ চার দল পাবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় মূল বিশ্বকাপের টিকিট।

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নামিবিয়া। বাংলাদেশের পরের ম্যাচ ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনির বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১৫৯/৫ (২০ ওভার) — শারমিন ৬৩, মোস্তারি ৩২

যুক্তরাষ্ট্র ১৩৭/৯ (২০ ওভার) — চেতনা ৩৬, রিতু ৩৩

ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X