ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

কোয়ার্টারে ছোটনের সেনাবাহিনী

কোয়ার্টারে ছোটনের সেনাবাহিনী

আবাহনীর কাছে ২-০ গোলে হেরে স্বাধীনতা কাপের গ্রুপ পর্বেই দম ফুরাল গত আসরের ফাইনালিস্ট শেখ রাসেল ক্রীড়া চক্রের। এদিকে প্রিমিয়ার লিগের ক্লাব ফরটিজ এফসিকে টপকে নকআউট পর্ব নিশ্চিত করেছে গোলাম রাব্বানী ছোটনের সেনাবাহিনী ফুটবল দল।

চার দল নিয়ে গঠিত ‘বি’ গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত ছিল আবাহনীর। গতকালের ম্যাচটি ছিল গ্রুপসেরা নির্ধারক। অন্যদিকে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে হার এড়ানোর প্রয়োজন ছিল শেখ রাসেলের। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। বিরতির পর ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে ২০১২-১৩ মৌসুমের ট্রেবলজয়ীদের ছিটকে দেয় আবাহনী। ৬৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জনাথন রাইসের গোলে এগিয়ে যায় ছয়বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক ব্রাজিলিয়ান ওয়াশিংটন।

‘আমাদের বিদেশি ফুটবলারা ফিট নয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ একাধিক ফুটবলারকে ছাড়াই খেলতে হয়েছে এ ম্যাচ’—আবাহনীর বিপক্ষে হারের পর কালবেলাকে বলছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সহকারী কোচ আব্দুল বাতেন মজুমদার কোমল।

এ নিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই ক্লিন-শিট রাখল আবাহনী। ৩ ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা ধানমন্ডির ক্লাবটি। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও শেখ রাসেলের সংগ্রহ ছিল সমান, ৪ পয়েন্ট করে। গোল গড়ে শেখ রাসেলকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে রহমতগঞ্জ। কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে আবাহনী। রহমতগঞ্জ খেলবে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে।

‘সি’ গ্রুপের ম্যাচে মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেও শেষ রক্ষা হয়নি ফরটিজ এফসির। মুন্সীগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে ভেলেরি রাইসির গোলে প্রথমে লিড নিয়েছিল ফরটিজ এফসি। বিরতির পর, ৭৪ মিনিটে আবেদীন রাকিবের গোলে সমতায় ফেরে মোহামেডান। ২ ম্যাচ থেকে গ্রুপের তিন দলের সংগ্রহ সমান, ২ পয়েন্ট করে। গোল গড়ও সমান। বেশি গোল করার সুবাদে গ্রুপসেরা হয়েছে মোহামেডান, পরের অবস্থান পেয়েছে সেনাবাহিনী।

নারী দলের দায়িত্ব ছাড়ার পর স্বাধীনতা কাপ দিয়ে সেনাবাহিনীর কোচ হিসেবে প্রতিযোগিতামুলক ফুটবলে ফিরেছেন গোলাম রাব্বানী ছোটন। বাছাইয়ে এক ম্যাচ এবং গ্রুপ পর্বের দুই ম্যাচে ছোটনের দলকে হারাতে পারেনি কোনো দল। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন মোহামেডান খেলবে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে। সেনাবাহিনীর প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের শীর্ষ দল। বসুন্ধরা কিংস ‘ডি’ গ্রুপ থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে। দলটির সঙ্গী হওয়ার সম্ভাবনা আছে বাকি দুই দল চট্টগ্রাম আবাহনী ও নৌবাহিনী ফুটবল দলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

১০

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১১

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১২

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১৩

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৪

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৫

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৬

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৮

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৯

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

২০
X