রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে চূড়ান্ত মনোনয়ন পেলেন বিএনপির আরও এক প্রার্থী

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ছবি : কালবেলা
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ছবি : কালবেলা

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়।

সোমবার (১৯ জানুয়ারি) চিঠিটি এ আসনের রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধ জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, ‘চট্টগ্রাম-৬ আসনের বিএনপির প্রার্থী হিসেবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার একটি চিঠি আমরা পেয়েছি। গিয়াস উদ্দিন কাদেরের প্রতিনিধিও একটি চিঠি জমা দিয়েছেন। পাশাপাশি আমরা নির্বাচন কমিশন থেকেও এ–সংক্রান্ত চিঠি পেয়েছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১৭ জন প্রার্থী দিয়েছিল বিএনপি। এর মধ্যে রাউজানে দুজন প্রার্থী দিয়েছিল দলটি। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দল থেকে মনোনয়ন দেওয়া হয় ৪ ডিসেম্বর। ২৮ ডিসেম্বর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকেও মনোনয়ন দেওয়া হয়। ৩ জানুয়ারি দুই প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, যেহেতু দল থেকে একজনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে, এখন সেই হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। অন্য প্রার্থী প্রত্যাহার না করলেও দলীয় প্রার্থীকেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরদিন প্রতীক বরাদ্দ, এরপর শুরু হবে প্রচারণা।

এর আগে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি হাতে পান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X