ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৯:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

সেমির অঙ্ক মেলানোর ম্যাচ

ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ । ছবি : সংগৃহীত
ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ । ছবি : সংগৃহীত

সমীকরণটা সহজ—জিতলে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। হার কিংবা ড্র যথেষ্ট হতে পারে। সে ক্ষেত্রে মিলতে হবে লেবানন-মালদ্বীপ ম্যাচের সমীকরণ। সাফ চ্যাম্পিয়নশিপ ‘বি’ গ্রুপের লড়াইয়ে সমীকরণের জটিলতায় যেতে চায় না বাংলাদেশ, ভুটানকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখাতে চায় হাভিয়ের ক্যাবরেরার দল। চেন্নাইয়ের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে এ ম্যাচ। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।

২০০৯ সালের ঢাকা আসরে সর্বশেষ সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। মাঝে হয়ে যাওয়া পাঁচ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে লাল-সবুজরা। ২০১৮ সালের ঘরের মাঠেও গ্রুপ পর্বের হার্ডলস টপকানো যায়নি। কুয়েত ও লেবাননের অন্তর্ভুক্তির কারণে কঠিন হয়ে গেছে এবারের আসর। প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে ইতিবাচক ফুটবল খেললেও ফল পাওয়া যায়নি, হারতে হয়েছে ২-০ গোলে। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে প্রথমে গোল হজমের পর আরও একবার গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জাগে। উজ্জীবিত ফুটবল খেলে সে শঙ্কা উড়িয়ে দেয় ২০০৩ সালের চ্যাম্পিয়নরা। আজ মালদ্বীপ ম্যাচ থেকে উজ্জীবনি শক্তি খুঁজছে বাংলাদেশ দল।

‘লেবাননের বিপক্ষে আমরা প্রথম ম্যাচে ভালো খেলেছি। আপনারাও দেখেছেন খেলার ধরন আগের চেয়ে বদলেছে। মালদ্বীপের বিপক্ষে আমরা আক্রমণাত্মক খেলেছি। তিন গোল পেয়েছি, এটা আমাদের শেষ ম্যাচে কাজে দেবে’—ভুটান ম্যাচ প্রসঙ্গে বলছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন।

সব প্রতিযোগিতায় ভুটানের বিপক্ষে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ঝুঁকে আছে—১০ ম্যাচ জিতেছে

লাল-সবুজরা। একমাত্র হার ২০১৬ সালে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে। থিম্পুর সে ম্যাচে হার ৩-১ গোলে। ২০০৮ ও ২০১৬ সালে বাকি দুই ম্যাচ ছিল অমীমাংসিত। দুই দেশ সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০১৯ সালে প্রীতি ম্যাচ সিরিজে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুটি ফিফা প্রীতি ৪-১ ও

২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই ম্যাচে ৬ গোল করা পাঁচ ফুটবলারের মধ্যে এবারের স্কোয়াডে আছেন রবিউল হাসান।

ম্যাচের আগে উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, ‘মালদ্বীপ ম্যাচের আগে কোচ বেশ সিরিয়াস ছিলেন, সেমিফাইনালে নাম লেখাতে উদগ্রীব ছিলেন। ম্যাচ জয়ের পর সবার মধ্যে স্বস্তি ফিরেছে। এখনো আমরা সিরিয়াস, কারণ এখনো কোনোকিছু অর্জিত হয়নি। লক্ষ্য অর্জনের জন্য ভুটানের বিপক্ষে জয় প্রয়োজন। আমাদের পুরো ফোকাস এ ম্যাচের দিকে।’

‘বি’ গ্রুপে আজ প্রথম ম্যাচে লেবানন-মালদ্বীপ মুখোমুখি হবে। এ ম্যাচের পর বাংলাদেশের সমীকরণ আরও পরিষ্কার হবে। ম্যাচে মালদ্বীপ হেরে গেলে ভুটানের সঙ্গে ড্র করলেই শেষ চারের টিকিট পাবে লাল-সবুজরা। ম্যাচে মালদ্বীপ জিতলে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প থাকবে না। শুধু জিতলেই হবে না, বাড়িয়ে নিতে হবে গোল গড়ও। লেবাননের বিপক্ষে মালদ্বীপ জিতলে, ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতলে—তিন দেশের সংগ্রহ সমান, ৬ পয়েন্ট করে হবে। সে ক্ষেত্রে গোল গড়ই হবে ভাগ্য নির্ধারক। ভাগ্যটা অন্যের হাতে না রাখার একটাই পথ—ভুটানের বিপক্ষে জয়। আজ বাংলাদেশ এ জন্যই ঝাঁপাবে। প্রায় ১৪ বছর পর সেমিফাইনালে নাম লেখাতে পারবে তো বাংলাদেশ!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X