স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
প্রিন্ট সংস্করণ
মেসির পরকীয়া গুঞ্জন

মুখ খুললেন সোফিয়া

মুখ খুললেন সোফিয়া

স্ত্রী ও সন্তানদের নিয়ে জীবনটা যে লিওনেল মেসি উপভোগ করছেন, সেটা তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করলেই বোঝা যায়। সুখের সংসারে আগুন দেওয়ার মতো গুঞ্জন বাতাসে ভাসছে—মেসি পরকীয়ায় জড়িয়েছেন!

যার সঙ্গে পরকীয়ায় জড়ানোর গুঞ্জন, সেই সোফিয়া মার্টিনেজ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন টেলিভিশন চ্যানেলে কাজ করা জনপ্রিয় এ সাংবাদিক; যিনি সচরাচর আর্জেন্টিনা দলকে অনুসরণ করেন।

‘নাহ, আমাকে নিয়ে যেটা রটেছে, সেটা ঠিক নয়। লিও (মেসির) সব সাংবাদিকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কারণ, তিনি সাংবাদিকদের পছন্দ করেন। অন্যদের সঙ্গে আমার তফাৎ হচ্ছে, আমি নারী। এ কারণেই হয়তো এমনটি রটেছে’—গণমাধ্যমকে বলছিলেন সোফিয়া মার্টিনেজ।

এমন গুঞ্জনের কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মেসি ও সোফিয়া মার্টিনেজের ছবি। যা সোফিয়া নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পর উল্লাস করছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। ওই সময়েই মেসির সঙ্গে সোফিয়ার ছবিগুলো তোলা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১০

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১২

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৩

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৪

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৫

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৬

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৯

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

২০
X