স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

বাজবলকে ‘ক্যাজবল’ বললেন ম্যাকগ্রা

বাজবলকে ‘ক্যাজবল’ বললেন ম্যাকগ্রা

ইংল্যান্ডের কোচ হওয়ার পর ব্র্যান্ডন ম্যাকুলাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন বেন স্টোকসদের। যেহেতু ম্যাকুলামের ডাকনাম ‘বাজ’ তাই ইংল্যান্ডের ক্রিকেটকে বাজবল বলা হচ্ছে। কিন্তু সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রাকে কটাক্ষ করে বলেছেন, ইংল্যান্ড এখন ‘বাজবল’ নয় ‘ক্যাজবল’ খেলছে। তিনি ইংল্যান্ডের ঢিলেঢালা (ক্যাজুয়াল) মানসিকতা নিয়ে ক্রিকেট খেলার দিকে ইঙ্গিত করেছেন।

হেডিংলিতে গতকাল শুরু হয়েছে অ্যাশেজের তৃতীয় টেস্ট। তার আগে ইংল্যান্ডের গণমাধ্যমে লেখা কলামে স্টোকসদের খেলার ধরনকে কটাক্ষ করলেন গ্লেন ম্যাকগ্রা বলেছেন, ‘জনি বেয়ারস্টোর আউট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা আমার একদম ভালো লাগেনি। অনেক ভেবেছি এটা নিয়ে। অনেকের কথা পড়েছি। তাতে আমার মন দুই ভাগে বিভক্ত। প্রথমত, প্যাট কামিন্স যদি আউটের আবেদন প্রত্যাহার করে নিত, তাহলে ভালো লাগত। কিন্তু যত এটা নিয়ে ভাবছি তত মনে হচ্ছে, কামিন্স ঠিক কাজ করেছে। ইংল্যান্ড মানসিকতায় প্রভাব ফেলেছে এ ঘটনা।’ তিনি আরও বলেন, ‘আমি বাজবলের সমর্থক। নিজের খেলায় বিশ্বাস রাখা, ভয়ডরহীন খেলা এবং বিপক্ষকে পাল্টা চাপে ফেলা—এ মানসিকতাকে আমি সমর্থন করি। কিন্তু বেয়ারস্টোর আউট হওয়া প্রমাণ করে দিয়েছে, ওরা এই সিরিজে কী মানসিকতা নিয়ে খেলছে। খুব ক্যাজুয়াল ক্রিকেট খেলছে। আপনারা একে ক্যাজবল বলতে পারেন। বাজবল মোটেই নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১০

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১১

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১২

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৩

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৪

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৫

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৭

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৮

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৯

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

২০
X