দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৭:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা

গুলিতে শিক্ষার্থী নিহত
বাঁ থেকে সাবেক হুইপ ইকবালুর রহিম ও  বিচারপতি ইনায়েতুর রহিম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে সাবেক হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি ইনায়েতুর রহিম। ছবি : সংগৃহীত

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপশহর এলাকার মৃত সাহার উদ্দিনের ছেলে রুহান হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। থানার ওসি ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, কোতোয়ালি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সহসভাপতি শেখ শাহ আলম, জেলা যুবলীগের সভাপতি রাসেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসন, আশরাফুল আলম রমজান, সালেকিন রানা, আবু ইবনে রজব, মো. মিথুন, মো. সুইট, সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অভিজিৎ বসাক, হারুনর রশিদ রায়হান, শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিথুন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ আগস্ট দিনাজপুরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে আন্দোলন করছিল। দুপুর সাড়ে ১২টার সময় আন্দোলনকারীরা হাসপাতাল মোড় থেকে বাংলা স্কুল মোড় হয়ে জিলা স্কুলের সামনের দিকে যাচ্ছিল। এ সময় সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার বড় ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি ইনায়েতুর রহিমের উসকানিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলা চালায়। এতে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিদুরসাহি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাহুলসহ ছয়জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত ৯ আগস্ট সন্ধ্যায় রাহুল মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডি ও গুলশান লেক নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

সাত কলেজের পরীক্ষার ফলাফলে অনিয়ম ও অসংগতির অভিযোগ

ত্রাণসহ বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

সেমিফাইনালে গেলেই ফাইনাল খেলে আর্জেন্টিনা

বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে মিলল দুঃসংবাদ, আবহাওয়া অফিসের সতর্কবার্তা

পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন

মেসিদের বিপক্ষে কেন লাল কার্ড পেলেন এমবোলো, কী বলছে নতুন নিয়ম

আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২

১০

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

১১

পানি কমায় স্বস্তি, কাটেনি বাঁধ ভাঙার শঙ্কা

১২

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

১৩

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে- আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

১৪

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

১৫

বৈরী আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

১৬

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

১৭

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

১৮

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৯

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

২০
X