সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:২৫ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

অবশেষে মেয়রের চেয়ারে বসছেন ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন
অবশেষে মেয়রের চেয়ারে বসছেন ডা. শাহাদাত

নানা আইনি জটিলতা বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র হিসেবে নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের শপথ নেওয়ার বিষয়টি এরই মধ্যে আলোচনা হয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সুনির্দিষ্ট নির্দেশনাও এসেছে। সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ-সংক্রান্ত গত ১৯ আগস্ট যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেই প্রজ্ঞাপন থেকে ‘চট্টগ্রাম’ বাদ দিয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ প্রজ্ঞাপনের ফলে মেয়র হিসেবে শপথ নিতে ডা. শাহাদাত হোসেনের আর আইনি বাধা রইল না। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবা আইরিন ওই সংশোধিত প্রজ্ঞাপনে চট্টগ্রাম সিটি করপোরেশনে অংশ বিলুপ্ত বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ১৩ (ক) প্রয়োগ করে বাংলাদেশের সিটি করপোরেশনের মেয়রদের নিজ নিজ পদ থেকে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এখন ওই প্রজ্ঞাপনের ক্রমিক নম্বর ৩ বিলুপ্ত করে সংশোধন করা হলো।

২০২১ সালের ২৭ জানুয়ারি চসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন ৫২ হাজার ৪৮৯ ভোট পান। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলাটি করেছিলেন মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। গত ৮ অক্টোবর বিএনপির নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী বলেন, ‘মেয়রদের অপসারণ করে যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, তা সংশোধন করা হয়েছে। ফলে মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো বাধা নেই। আমরা প্রজ্ঞাপন হাতে পেয়েছি। আশা করছি রবি-সোমবার নাগাদ শপথ গ্রহণ হতে পারে।’

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালবেলাকে বলেন, ডা. শাহাদাতের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আলোচনা হয়েছে। এখন যে পরিস্তিতি সৃষ্টি হয়েছে, তা আগে কখনো হয়নি। টানা আওয়ামী শাসনকালে নির্বাচন ব্যবস্থা কেমন ছিল এটা কারও অজানা নয়। ডা. শাহাদাতের বিষয়টি নিয়ে আদালতে নির্দেশনা আছে। তাই এটা আইনিভাবেই এগোচ্ছে। সরকারের উচ্চ মহলেও বিষয়টি অবগত। এখন পর্যন্ত সব বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আশা করছি বিষয়টি দ্রুত সুরাহা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১০

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১১

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

১২

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

১৩

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

১৪

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আহত আরেক নারী 

১৫

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

১৬

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

১৭

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

১৮

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

২০
X