কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৯ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ

আনন্দবাজারের প্রতিবেদন স্বাধীনতার প্রতি অবজ্ঞা- রিজভী

আনন্দবাজারের প্রতিবেদন স্বাধীনতার প্রতি অবজ্ঞা- রিজভী

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে নিরুৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটিকে তিনি বাংলাদেশের স্বাধীনতার প্রতি অবজ্ঞা হিসেবে আখ্যায়িত করেন।

রিজভী বলেন, আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে—দিল্লির কূটনীতিকরা বলেছেন শেখ হাসিনাকে দুর্বল করলে তা ভারত ও আমেরিকার জন্য সুখকর হবে না। আমি খুবই বিস্মিত হয়েছি। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক একটি দেশ। তাদের নীতিনির্ধারকরা কীভাবে বলতে পারেন, একজন ভোটারবিহীন প্রধানমন্ত্রীকে দুর্বল করলে তাদের স্বার্থ বিকৃত হবে! ভারতের কূটনীতিকদের উদ্দেশে রিজভী বলেন, তারা কি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না?

গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। সংগঠনের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের পরিচালনায় এ সময় ছিলেন বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, নাজমুল হাসান প্রমুখ।

এ ছাড়া গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ কেরানীঞ্জের জিনজিরায় পদযাত্রায় অংশ নেন রিজভী। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশে যে সুষ্ঠু নির্বাচন হবে না, সেটা তিনি নিজেই প্রমাণ করেছেন। তার নির্বাচনে বিরোধী দল থাকে জেলখানায়। নির্বাচনী মাঠ শূন্য করার জন্য একের পর এক পদ্ধতি গ্রহণ করা হয়। তাই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নাজিম উদ্দিন মাস্টার, তমিজউদ্দিন, মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১০

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৩

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

১৪

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

১৫

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

১৬

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৭

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

১৮

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

২০
X