চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৫১ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৩১ পিএম
প্রিন্ট সংস্করণ

দাবি না মানলে ট্রেন বন্ধের সিদ্ধান্তে অনড় রানিং স্টাফরা

দাবি না মানলে ট্রেন বন্ধের সিদ্ধান্তে অনড় রানিং স্টাফরা

মাইলেজ জটিলতা নিরসনে রেলওয়ের রানিং স্টাফদের (ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিটি) পক্ষ থেকে কর্মবিরতির যে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তা শেষ হচ্ছে আজ রোববার রাত ১২টায়। এ ইস্যুতে গতকাল শনিবার চট্টগ্রাম রেলস্টেশনে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রানিং স্টাফরা। দাবি আদায় না হলে ঘোষণা অনুযায়ী কর্মবিরতি শুরু করবেন বলে জানান রানিং স্টাফরা। এতে চট্টগ্রামসহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতেই রেলওয়ের রানিং স্টাফদের ১৬০ বছরের সুযোগ-সুবিধা একটি কালো চিঠির মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবিরের লোকজন পরিস্থিতি বিগড়ে দিতে এসব কাজ করছে। ২৭ আগস্ট রাত ১২টার মধ্যে তাদের মাইলেজ জটিলতার নিরসন না হলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১২টা ১ মিনিট থেকে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকায় গত ২৩ আগস্ট রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে বৈঠক হয়েছিল; কিন্তু বৈঠকে বিষয়টি মীমাংসা হয়নি। কালবেলার হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনায় কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বিভিন্ন জটিলতার কারণে বিষয়টি মীমাংসায় আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় চান তিনি; কিন্তু ১৬০ বছরের মাইলেজের দাবিতে বেশ কয়েকবার আশ্বাস দিয়েও কথা রাখা হয়নি বলে জানান রানিং স্টাফ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন রানিং স্টাফ সমিতির নেতা মজিবুর রহমানকে সংযত হওয়ার অনুরোধ জানান। শেষে বৈঠক থেকে উঠে চলে যান রেলমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের চালের টিন কেটে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা 

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

গত চার মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে পার্থ

রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইউক্রেনের হামলা 

রোববার ক্যাম্পেইন শুরু / ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কারা পাবে, কারা পাবে না

ইরানের শেষ মুহূর্তের ‘গোল’ কেন বাতিল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র সদস্য নিহত

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

১০

বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

১১

ট্রাকভর্তি সরকারি বই-খাতা জব্দ, নেপথ্যে কারা?

১২

ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে কে কোন দায়িত্বে?

১৩

ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

১৪

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

সুপার স্টার ইন্ডাস্ট্রিয়াল কেবলের যাত্রা শুরু

১৬

ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৭

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

১৮

দিনের বেলা কত মিনিট ঘুমানো সবচেয়ে ভালো?

১৯

রেস্টুরেন্টে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

২০
X