কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মহিলা ভোটই জয়-পরাজয় নির্ধারণ করবে : সালাম

রাজধানীর ঢাকা-১৭ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন আবদুস সালাম। ছবি : কালবেলা
রাজধানীর ঢাকা-১৭ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন আবদুস সালাম। ছবি : কালবেলা

ঢাকা-১৭ আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে মহিলা ভোটারদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

তিনি বলেন, এই নির্বাচনে মহিলা ভোটই অর্ধেক শক্তি। এই ভোটই নির্ধারণ করবে কে জিতবে আর কে হারবে। তাই মা-বোনদের ভোট আমাদের খুবই প্রয়োজন।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর ঢাকা-১৭ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে পেশাজীবী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মহিলা নেতাকর্মীদের উদ্দেশে সালাম বলেন, দেশের স্বার্থে এবং নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের পরিবার, অফিস ও কর্মক্ষেত্র থেকে সময় বের করে বিএনপির পক্ষে মাঠে নামতে হবে। এটা শুধু দলের জন্য নয় এটা আপনার নিজের অধিকার, নিজের ভবিষ্যতের জন্য।

আবদুস সালাম আরও বলেন, বিএনপি ক্ষমতায় না গেলে দেশ আবারও আরও কঠিন সময়ের মুখোমুখি হবে। একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন। তার ভাষায়, ‘বিএনপি ক্ষমতায় যাবে এটা সবাই জানে। কিন্তু একটি মহল চায় যেন বিএনপি সর্বোচ্চ আসন না পায়, যাতে সরকার দুর্বল হয় এবং পরে অস্থিতিশীলতা সৃষ্টি করে তা পতনের চেষ্টা করা যায়।

তিনি জোর দিয়ে বলেন, ঢাকা-১৭ আসনে দলের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারম্যান কোনো রকমে জিতে গেলেই হবে না। তাকে রেকর্ড সংখ্যক ভোটে জিততে হবে। এই আসনে ম্যাক্সিমাম ভোট নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।

অতীতের নির্যাতন ও বঞ্চনার কথা স্মরণ করিয়ে দিয়ে আবদুস সালাম বলেন, অনেকে শুধু শহীদ জিয়া রহমানের পক্ষে লেখা বা মত প্রকাশের কারণে চাকরি হারিয়েছেন, ব্যবসা নষ্ট হয়েছে। আপনারাই এসবের ভুক্তভোগী। এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ই সেই বঞ্চনার জবাব।

তিনি ১২৪টি ভোটকেন্দ্রের প্রতিটিতে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, প্রতিদিন ১০-২০ জন ভোটারের সঙ্গে কথা বললেই বিভ্রান্তি দূর করা সম্ভব। তিনি উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আজ সময় দিয়েছেন, আশা করি আগামী কয়েক দিনও দেবেন দেশের জন্য, নিজেদের জন্য।

এ সময় বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X