রাজকুমার নন্দী
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম
প্রিন্ট সংস্করণ

সংস্কার ঘিরে অপপ্রচারের জবাব দেবে বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক
ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সংস্কার প্রশ্নে বিএনপি আন্তরিক হলেও তাদের ঘিরে সাম্প্রতিক সময়ে নানা বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করছে দলটি। তাই কয়েকটি দলের এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয় অবস্থান স্পষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে শিগগির সংবাদ সম্মেলন করে সংস্কার ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরা হবে। আর সেটার ড্রাফট করার জন্য এরই মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি চায় না, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কার ইস্যুতে তাদের ঘিরে দেশবাসীর কাছে কোনো ভুল বার্তা যাক। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, সংস্কার ইস্যুতে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ সংলাপ নিয়ে স্থায়ী কমিটিকে অবহিত করা হয়। এরপর স্থায়ী কমিটির সদস্যরা চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা-পর্যালোচনা করেন। নেতারা বলেন, সংস্কার ইস্যুতে বিএনপি অত্যন্ত আন্তরিক। শুরু থেকেই ঐকমত্য কমিশনকে তারা সর্বতোভাবে সহযোগিতা করে আসছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সংস্কারের কথা বলা হলেও বিএনপি আরও দুই বছর আগে থেকে সংস্কারের কথা বলছে। দলের পক্ষ থেকে ২০২২ সালে জাতির সামনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়। অথচ সংস্কার ইস্যুতে সাম্প্রতিক সময়ে বিএনপিকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল নানা বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে। এমনও বলা হচ্ছে যে, বিএনপি সংস্কার চায় না, সংস্কার মানে না।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন’ শিরোনামে ৩৬ দিনের নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এ উপলক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে আহ্বায়ক এবং গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল মঙ্গলবার বিকেলে বর্ষপূর্তির এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এ অনুষ্ঠানে প্রথমে দলের স্থায়ী কমিটির অনেককে দাওয়াত দেওয়া হয়নি। এ নিয়ে স্থায়ী কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। পরে সিদ্ধান্ত অনুযায়ী উদযাপন কমিটিকে বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগেই ‘কার্ড ছাপিয়ে’ তাদের দাওয়াত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X