কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‎এক কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা না দিয়ে প্রতারণা করার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসকারি উপদেষ্টা ও বেক্সিমকো এভিয়েশনের সালমান এফ রহমান ও তার ভাই এ এস এফ রহমানসহ ছয়জনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে পৃথক তিন বাদী এসব মামলাগুলো দায়ের করেন।

এ সময় আদালত বাদীদের জবানবন্দি রেকর্ড করে অভিযোগ বিষয়ে তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

বাদীরা হলেন ক্যাপ্টেন মো. মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান। ‎বাদীপক্ষের আইনজীবী মো. তরিকুল ইসলাম এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

‎মামলার অপর আসামিরা হলেন এভিয়েশনের আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন এবং সৈয়দ সামিউল ওয়াদুদ ওরফে সামি ওয়াদুদ।

‎বাদীরা অভিযোগে বলেন, সালমান এফ রহমানের কোম্পানি এভিয়েশন লিমিটেড এ উনারা চাকরি নিয়েছিলেন পাইলট হিসেবে। সালমান এফ রহমান দেশের বিভিন্ন জায়গায় যেতেন-আসতেন হেলিকপ্টারে করে। কোম্পানিতে থাকাকালে উনারা (পাইলটরা) বেতন-ভাতা পেয়েছিলেন ঠিকই। ফেব্রুয়ারি মাসে উনাদের টার্মিনেট করা হয় পাওনা বাকি রেখে। কোটি টাকার ওপরে তাদের পাওনা।

তারা বলেন, খোঁজখবর নিয়ে দেখি, এই কোম্পানিটা ছিল আসলে একটা ভুয়া কোম্পানি। তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়েছে একটা ফেক কোম্পানি গঠন করে এবং আরও নিশ্চয়ই শত শত কোটি টাকাও লোপাট করেছে। তারা (আসামি) আমাদের পাওনা টাকা থেকে বঞ্চিত করেছে। আসামিরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। পৃথক তিন মামলায় এক কোটি ২০ লাখ ৫৫ হাজার প্রতারণা করার অভিযোগে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X