কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

দুর্ঘটনায় পড়া রোলস রয়েসের কাগজ মেলেনি এখনো

পূর্বাচলের ৩০০ ফিট সড়ক
দুর্ঘটনায় পড়া রোলস রয়েসের কাগজ মেলেনি এখনো

নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়কে রোলস রয়েস কোম্পানির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে চারজন আহত হয়েছেন। গাড়িটির মালিক মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তার ছেলে ও মাস্কো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ। দুর্ঘটনায় আরিফসহ গাড়িতে থাকা চারজন আহত হয়েছেন।

গত শনিবার বিকেল ৪টার দিকে পূর্বাচলের সুলফিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আহমেদ আরিফ বিল্লাহ, তার ছেলে আহমেদ তাওয়াফ বিল্লাহ এবং আরিফ বিল্লাহর দুই বন্ধু রুম্মন হোসেন ও রোমান আহমেদ।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেলে রূপগঞ্জের কাঞ্চন এলাকার নিজ বাড়ি থেকে মাস্কো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, তার ছেলে আহমেদ তাওয়াফ বিল্লাহ, আরিফ বিল্লাহর বন্ধু রুম্মন ও রোমানকে নিয়ে রোলস রয়েস কোম্পানির বিলাসবহুল বৈদ্যুতিক কারে করে ঢাকা যাচ্ছিলেন। গাড়িটি পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সুলফিনা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন। পরে তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

ওসি তরিকুল ইসলাম বলেন, সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনার পর গাড়িটি থানা হেফাজতে রয়েছে। মালিকের কাছে গাড়ির কাগজপত্র চাওয়া হয়েছে। তবে ওনারা এখনো থানায় আসেননি। এ ঘটনায় রূপগঞ্জ থানার উপপরিদর্শক তাপস কুমার কুণ্ডু একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

দেশে গত দুই দশকে বাংলাদেশে বাণিজ্যিকভাবে আমদানি হওয়া সবচেয়ে দামি গাড়ি রোলস রয়েস। বাংলাদেশে আসা এসব গাড়ির সবকটিই রোলস রয়েসের বৈদ্যুতিক গাড়ি ‘স্পেক্টার’। একেকটি গাড়ির দাম ৪ থেকে সাড়ে ৪ কোটি টাকা। শুল্ক কর আরোপের পর রোলস রয়েস ব্র্যান্ডের এসব গাড়ি আমদানিতে সব মিলিয়ে খরচ পড়ে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X