বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি নেই

নীতি সংলাপে বক্তারা
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি নেই

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশন একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করলেও দৃশ্যমান অগ্রগতির অনুপস্থিতি আবারও অতীতের মতো গুরুত্বপূর্ণ নীতিপরামর্শ উপেক্ষিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। মূল লক্ষ্য হওয়া উচিত, স্বাস্থ্য খাত সংস্কারের যে গতি তৈরি হয়েছে, তা যেন হারিয়ে না যায় এবং বাস্তবভিত্তিক অগ্রাধিকারগুলো দ্রুত চিহ্নিত ও বাস্তবায়িত হয়। আহ্বানটি ছিল স্পষ্ট সংস্কার। কেবল কল্পনা নয়, এটিকে বাস্তবে রূপ দিতে হবে।’

গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। পিআরসি, ইউএইচসি ফোরাম এবং ইউনিসেফ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। এতে জনস্বাস্থ্য, নীতিগত গবেষণা, প্রাক্তন সরকারি কর্মকর্তা ও সংবাদমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশ নেন।

তারা দেশের বর্তমান স্বাস্থ্য প্রশাসনের চিত্র, কাঠামোগত দুর্বলতা এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ধীরগতির বিশ্লেষণ উপস্থাপন করে বলেন, গত তিন মাসে তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ দেখা যায়নি। বর্তমানে যেসব কার্যক্রম চলছে, তা মূলত খাতের টেকসই উন্নয়নের দিকে মনোযোগী; কিন্তু কাঠামোগত সংস্কারের বিষয়গুলো এখনো উপেক্ষিত।

এ সময় বক্তারা বলেন, কিছু কাঠামোগত চ্যালেঞ্জ যেমন প্রতিষ্ঠানগত দায়িত্বে দ্বৈততা, জরুরি চিকিৎসা ব্যবস্থার ঘাটতি, জাতীয় স্বাস্থ্য অর্থায়ন কৌশলের অনুপস্থিতি এবং স্বাস্থ্য খাতে সরকারি বাজেট বরাদ্দের ঘাটতি স্পষ্টত প্রতীয়মান। সমতাভিত্তিক সেবা প্রদান, প্রজনন স্বাস্থ্য, চিকিৎসা প্রদানকারীদের নিরাপত্তা এবং স্বাস্থ্য-সচেতনতা বৃদ্ধিকে গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক মালিকানা ও যথাযথ বাজেট বরাদ্দ ছাড়া, ভালো পরিকল্পনাগুলোও থমকে যাওয়ার ঝুঁকিতে।

আলোচনা পর্বে মতামত প্রদান করেন ড. আমিনুল হাসান, ড. ফিদা মেহরান, অধ্যাপক এম এ ফয়েজ, ড. সৈয়দ লিয়াকত আলী, ড. সৈয়দ আকরাম হোসেন, ড. সৈয়দ আবদুল হামিদ, ড. জাকির হোসেন, ড. সৈয়দ রুবায়েত, ড. আবুল কালাম আজাদ, ড. মোশতাক হোসেন, শিশির মোড়ল, ড. মোহিবুল্লাহ, ড. সাইহা মারজিয়া, ড. ইমরান আহমেদ চৌধুরী, আবদুল হাকিম মজুমদার প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X