কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজে আগুন। ছবি : কালবেলা
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে জাহাজে আগুন। ছবি : কালবেলা

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ লাগা আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। জাহাজে লাগা আগুনে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্টমার্টিনগামী জাহাজ আটলান্টিক ক্রুজশীপ পর্যটক তোলার জন্য কক্সবাজারের নুনিয়াছড়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থান নেয়। পর্যটক উঠার আগেই সেন্টমার্টিনগামী জাহাজটিতে ভয়াবহ আগুন লেগে যায়।

জানা গেছে, সকালে কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে ভেড়ানোর সময় জাহাজটিতে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ সেন্টমার্টিন নৌপথে চলাচলে প্রশাসনের অনুমতিপ্রাপ্ত জাহাজ ৪টির অন্যতম। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X