কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়েছে : কিম জং উন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে একসঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। নববর্ষ উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, দুই দেশ এখন ‘রক্ত, জীবন ও মৃত্যুর একই খাঁজে’ আবদ্ধ।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শনিবার (২৭ ডিসেম্বর) কিমের এই বার্তা প্রকাশ করে। এতে তিনি বলেন, ২০২৫ সাল উত্তর কোরিয়া–রাশিয়া সম্পর্কের জন্য ‘অত্যন্ত অর্থবহ’ একটি বছর এবং এই সম্পর্ক বর্তমান প্রজন্মের গণ্ডি পেরিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে।

এর আগে গত ১৮ ডিসেম্বর পুতিন কিমকে পাঠানো নববর্ষ শুভেচ্ছা বার্তায় ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের ‘বীরোচিত ভূমিকার’ প্রশংসা করেন। তিনি দুই দেশের বন্ধুত্বকে ‘অটুট’ বলে উল্লেখ করেন।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিতে উত্তর কোরিয়া হাজার হাজার সেনা মোতায়েন করেছে। চলতি বছরের এপ্রিলে পিয়ংইয়ং প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সেনা পাঠানোর বিষয়টি স্বীকার করে এবং সংঘর্ষে তাদের সেনা নিহত হওয়ার কথাও জানায়।

সম্প্রতি কিম জানান, কুরস্ক অঞ্চলে মাইন অপসারণ অভিযানে অংশ নেওয়া উত্তর কোরীয় সেনাদের মধ্যে অন্তত নয়জন নিহত হয়েছেন।

এর মধ্যেই কিম জং উন ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো এবং নতুন গোলাবারুদ কারখানা নির্মাণের নির্দেশ দিয়েছেন।

সূত্র: কেসিএনএ, এএফপি, আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X