কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান

অশ্রুভেজা তারেক রহমান। ছবি : সংগৃহীত
অশ্রুভেজা তারেক রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেরেবাংলা নগরে বাবার সমাধিতে দাঁড়িয়ে আবেগ সামলাতে না পেরে কিছু সময় নীরবে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে।

শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সমাধি প্রাঙ্গণে পৌঁছান তারেক রহমান। আনুষ্ঠানিক দোয়া ও মোনাজাত শেষে তিনি আশপাশের নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করেন এবং একান্তে কিছুক্ষণ বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন। এ সময় তার আবেগঘন উপস্থিতি সেখানে থাকা অনেককেই আপ্লুত করে তোলে। পাশে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরের উদ্দেশে রওনা হন তিনি। পথে বিজয় সরণি এলাকায় নেতাকর্মীদের ভিড়ে গাড়িবহর কিছু সময়ের জন্য আটকে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বহরটি এগিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে ঢাকার বিভিন্ন সড়ক জনসমুদ্রে পরিণত হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X