কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে কয়েক সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী সংঘাতের অবসানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। শনিবার (২৭ ডিসেম্বর) উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের কথা জানান। খবর আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়, চুক্তিতে স্বাক্ষরের পর থেকেই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। পাশাপাশি, উভয়পক্ষ বর্তমান সেনা মোতায়েন অপরিবর্তিত রাখবে এবং নতুন করে কোনো সেনা বা অস্ত্র সরানো হবে না। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। এই চুক্তির আওতায় সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক মানুষ, অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুর ওপর যে কোনো হামলা নিষিদ্ধ থাকবে।

থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাত্থাফন নারখফানিত এবং কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী তিয়া সেইহা এই চুক্তিতে সই করেন। এর মাধ্যমে প্রায় ২০ দিনের সংঘাতের অবসান ঘটল, যা সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সংঘাতে দুই দেশে মিলিয়ে শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং পাঁচ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। যুদ্ধবিরতির খবরে সীমান্তবর্তী এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X