স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন ভুটানের স্পিনার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড ভাঙা আর গড়ার মিছিল থামছেই না। সহযোগী দেশগুলো পূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রায় প্রতিটি সিরিজেই যোগ হচ্ছে নতুন নতুন অধ্যায়। এবার সেই রেকর্ডবইয়ে নিজের নাম সোনালি অক্ষরে তুলে ধরলেন ভুটানের তরুণ স্পিনার সোনাম ইয়েশে।

মিয়ানমারের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৭ রান খরচায় ৮ উইকেট নিয়ে এই সংস্করণের ইতিহাসে এক ইনিংসে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন ২২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।

এর আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছিল মাত্র দুবার। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। চলতি বছরই ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাহরাইনের আলী দাউদ। তবে ইয়েশে সবাইকে ছাড়িয়ে একাই দাঁড়িয়ে গেলেন তালিকার শীর্ষে।

গেলেফু আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে মিয়ানমার ভুটানকে আগে ব্যাট করতে পাঠায়। ওপেনার নামগাং চেজায়ের ঝরঝরে ৫০ রানের ওপর ভর করে ভুটান তোলে ৯ উইকেটে ১২৭ রান। জবাবে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ইয়েশের ঘূর্ণিতে দিশাহারা হয়ে পড়ে মিয়ানমার।

ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসে প্রথম চার বলেই তিনটি উইকেট তুলে নেন ইয়েশে। এরপর পঞ্চম ওভারে যোগ করেন আরেকটি। সপ্তম ও নবম ওভারে দুইটি করে উইকেট নিয়ে মাত্র চার ওভারের স্পেলে অবিশ্বাস্য ৮/৭ ফিগার পূর্ণ করেন তিনি। ইয়েশের বিধ্বংসী বোলিংয়ে মিয়ানমার গুটিয়ে যায় মাত্র ৪৫ রানে।

মিয়ানমারের ইনিংসে কেবল দুই ওপেনার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন; বাকিদের জন্য উইকেটে টিকে থাকাটাই হয়ে ওঠে কঠিন পরীক্ষা। ৮২ রানের বড় ব্যবধানে এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করে ভুটান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার

  • ৮/৭ – সোনাম ইয়েশে (ভুটান) বনাম মিয়ানমার, ২০২৫

  • ৭/৮ – সিয়াজরুল ইদ্রুস (মালয়েশিয়া) বনাম চীন, ২০২৩

  • ৭/১৯ – আলী দাউদ (বাহরাইন) বনাম ভুটান, ২০২৫

সোনাম ইয়েশের এই কীর্তি শুধু ভুটানের ক্রিকেট নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসেও এক বিরল ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X