সিলেট ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

লুটের পাথর আড়ালের চেষ্টা

১৫০০ জনকে আসামি করে মামলা
লুটের পাথর আড়ালের চেষ্টা

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে সারা দেশে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অভিযানের ভয়ে কোম্পানীগঞ্জের বল্লাঘাট থেকে ধোপাগুল পর্যন্ত ক্রাশার মিল ও মজুত এলাকায় বিভিন্ন ক্রাশার মিলের মালিক লুট করা পাথর বালু ও মাটি দিয়ে ঢেকে আড়াল করার চেষ্টা চালাচ্ছেন। এদিকে, যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এদিকে, সাদা পাথর লুট ও চুরির ঘটনায় ১ হাজার ৫০০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, কালবেলায় সংবাদ প্রকাশের পর তিন ধাপে ৯০ হাজার ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। উদ্ধারের পর এসব পাথর দিয়ে প্রশাসন পর্যটন কেন্দ্রগুলো সাজানোর চেষ্টা করছে।

সরেজমিন দেখা যায়, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের ক্রাশার মিলের সামনে আমদানি করা পাথর রাখা ও মিলের পেছনের লুটের পাথর বালু ও মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। কেউ কেউ দ্রুত পাথর ভেঙে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে। ধোপাগুলের মিলে মাটি ফেলে পাথর ঢেকে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বুধবার রাতে অভিযান শুরু হওয়ার পর থেকে কোম্পানীগঞ্জ থেকে ধোপাগুল পর্যন্ত অনেক ক্রাশার মিল বন্ধ। গতকাল জেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রাশার মিলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন। অভিযানের কারণে অনেক মিল মালিক ও বালু-পাথর ব্যবসায়ী গা-ঢাকা দিয়েছেন।

এক শ্রমিকের সঙ্গে কথা হয় কালবেলার। তিনি বলেন, চুরি ও লুট হওয়া সাদাপাথরের পাথরগুলো অনেক মিল মালিক কিনেছেন। তারা প্রশাসনের অভিযানের ভয়ে পাথরের ওপর বালু ও মাটি ফেলে আড়াল করার চেষ্টা করছেন।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ কালবেলাকে বলেন, ‘সাদাপাথরের লুট হওয়া পাথর বালু ও মাটিচাপা দিয়ে আড়ালের চেষ্টা করছেন কিছু মিল মালিক—এমনটা শুনেছি। এ ছাড়া বিভিন্ন বাড়িতে পাথর লুকানো হচ্ছে বলেও খবর মিলেছে। পাথর উদ্ধার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কালবেলাকে বলেন, ‘কোম্পানীগঞ্জ ও ধোপাগুলের বিভিন্ন স্থানে লুটের পাথর মাটিচাপা দেওয়ার সংবাদ শুনে আমরা অভিযান চালিয়েছি। পাথর উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কী পরিমাণ পাথর জব্দ করা হয়েছে, তা আমরা দুদিন পর জানাব।’

১৫০০ জনকে আসামি করে মামলা: সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুট ও চুরির ঘটনায় ১ হাজার ৫০০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। থানা সূত্রে জানা যায়, খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব গতকাল রাতে মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর লুট ও চুরির ঘটনায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করেছে খনিজসম্পদ মন্ত্রণালয়। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X