কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিজেপির উন্নয়নে জেন-জিদের আস্থা রয়েছে : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের তরুণ প্রজন্ম বিশেষ করে জেন-জি বিজেপির উন্নয়ন মডেলের ওপর আস্থা রেখেছে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মালদাহে এক জনসভায় তিনি এ কথা বলেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, দেশের মানুষ, বিশেষ করে জেন-জি বিজেপির উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস রাখছে। আগে যেসব জায়গায় বিজেপির জয় অসম্ভব বলে মনে করা হতো, সেখানেও এখন আমরা বিপুল সমর্থন পাচ্ছি।

বক্তব্যে তিনি মহারাষ্ট্র ও কেরালার উদাহরণ টেনে বলেন, গতকাল মহারাষ্ট্রে বিজেপি ঐতিহাসিক সাফল্য এসেছে। বিশ্বের বৃহত্তম নাগরিক সংস্থাগুলোর একটি বিএমসি মুম্বাই নির্বাচনে বিজেপি রেকর্ড জয় এবং একইভাবে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে বিজেপি প্রথমবারের মতো মেয়র পদে জয় পেয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এসব সাফল্য প্রমাণ করে যে দেশের ভোটারদের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যেও বিজেপির প্রতি আস্থা ক্রমেই বাড়ছে। আগামী মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই জনসভায় নতুন রাজনৈতিক স্লোগানও দেন মোদি। ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ স্লোগান দিয়ে বাংলার জন্য পরিবর্তনের আহ্বান জানান তিনি।

এদিনের কর্মসূচিতে নরেন্দ্র মোদি হাওড়া-গুয়াহাটি রুটে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রেল ও সড়ক অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ২৫০ কোটি রুপি বাজেটের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X