মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন জাপা প্রার্থীর নেতৃত্বে হাজারো নেতাকর্মী

বরিশালে জাতীয় পার্টি হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। ছবি : কালবেলা
বরিশালে জাতীয় পার্টি হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। ছবি : কালবেলা

বরিশাল-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার সময় একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন করেন তারা।

উপজেলার বদরপুরে অবস্থিত রাজিব আহসানের বাড়ির আঙিনায় যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে রাজিব আহসানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা যোগদান করেন।

এ সময় জাতীয় পার্টির মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের বরণ করে নেন বিএনপির প্রার্থী।

বিএনপির প্রার্থী রাজিব আহসান বলেন, যারা যোগদান করেছেন, তাদের এ যোগদান দলের জন্য শক্তি হিসেবে কাজ করবে। আপনারা বিভিন্ন দলের কর্মকাণ্ড দেখেছেন। এখন আবার বিএনপির আদর্শ ও নীতিকে ভালোবেসে আমাদের সঙ্গে এসেছেন। পাশাপাশি আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি ও কর্মকাণ্ড দেখে উৎসাহিত হয়েছেন। অতীতেও আপনারা আমাদের দেখেছেন এবং ভবিষ্যতেও দেখবেন। আপনারা আমাদের পরিবারের লোক হয়ে গেলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, আমি আজকের আগে থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলাম। গত নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। এবারও নির্বাচনে আমি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। কিন্তু মনোনয়ন ফরম জমা দেইনি, কারণ দলের সাংগঠনিক কার্যক্রমে অনেক ঘাটতি রয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির এরশাদ সাহেবের সময় যে একটা সংগঠন ছিল, সেই সংগঠনের মধ্যে একটা গুনাপোকা ধরে মরে গেছে। চিন্তাভাবনা করে দেখলাম, মরা গাছে আর পানি ঢেলে লাভ নেই, এই গাছ আর সতেজ হবে না। সেই কারণে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের সঙ্গে সমর্থন করে বিএনপির প্রার্থী রাজিব আহসানের প্রেমে আসক্ত হয়ে বিএনপিতে যোগদান করেছি।

একই সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানার জাতীয় পার্টির সকল স্তরের কমিটির সকল নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করলাম। হিজলা উপজেলার আংশিক নেতাকর্মীরা যোগদান করেছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিহাব আহমেদ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক আক্কাস আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক রোমান ফকির।

এ সময় উপজেলা বিএনপির নেতারা যোগদানকৃত নেতাকর্মীদের মাঝে দুপুরের খাবার ও মিষ্টি বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X