চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মহাসড়ক ‘ব্লকেড’ 

জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, চন্দনাইশ থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর্মসূচি সমাপ্ত করার চেষ্টা করেন। পরে ইউএনও মো. রাজিব হোসেন দীর্ঘক্ষণ ব্লকেড কর্মসূচির ফলে সড়কে দীর্ঘ যানজট ও যাত্রীদের ভোগান্তির কথা জানালে আন্দোলনকারীরা কর্মসূচি সমাপ্ত করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান আলী কালবেলাকে বলেন, হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন বলেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় পুলিশ তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে এ হামলা চালায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X