বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন পররাষ্ট্র দপ্তর ও দেশটির পতাকা। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তর ও দেশটির পতাকা। ছবি : সংগৃহীত

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৬ জানুয়ারি) ঘোষিত এসব নিষেধাজ্ঞার আওতায় রয়েছে হুথিদের অর্থায়নে ব্যবহৃত তেল, অস্ত্র এবং বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম স্থানান্তরের নেটওয়ার্ক। রয়টার্সের বরাতে এমন খবর জানিয়েছে আরব নিউজ।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপের আওতায় ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি একটি জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। তালিকাভুক্তদের মধ্যে ইয়েমেন, ওমান ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কয়েকটি কোম্পানিও রয়েছে।

বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘হুথিরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে এবং লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করছে।’

ট্রেজারি বিভাগ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা হুথিদের ‘বিস্তৃত রাজস্ব উৎপাদন ও চোরাচালান নেটওয়ার্কের’ ওপর চাপ বাড়ানোর অংশ, যা তাদের লোহিত সাগরে হামলাসহ আঞ্চলিক অস্থিতিশীল কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করছে।

নতুন নিষেধাজ্ঞার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো জানাত আল আনহার জেনারেল ট্রেডিং এলএলসি। প্রতিষ্ঠানটি হুথিদের বৈদেশিক আর্থিক নেটওয়ার্কের অন্যতম সংবেদনশীল কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত এ প্রতিষ্ঠানটি মূলত হুথি সম্পৃক্ত কালোবাজারি রেমিট্যান্সের একটি ‘ক্লিয়ারিং হাউস’ হিসেবে কাজ করে।

সূত্র অনুযায়ী, জানাত আল আনহার হুথি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য তহবিল প্রক্রিয়াজাত করে, যা দিয়ে চোরাচালান পণ্য, যন্ত্রাংশ, সরঞ্জাম এমনকি চীনসহ বিভিন্ন দেশ থেকে আসা অস্ত্র সম্পর্কিত চালান কেনা হয়। প্রতিষ্ঠানটি সানার ব্যবসায়ীদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশের আর্থিক চ্যানেলের মধ্যে সেতুবন্ধ তৈরি করে আসছে। এর ফলে হুথিরা আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরেও নিজেদের আর্থিক লেনদেন পরিচালনা করতে পারে।

ট্রেজারি বিভাগ জানায়, জানাত আল আনহার আসলে আবু সাম্বোল জেনারেল ট্রেডিং এলএলসির নতুন নাম। এ প্রতিষ্ঠানটি ২০২৪ সালে ইরানভিত্তিক হুথি গোষ্ঠীদের আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান সাঈদ আল-জামালের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে নিষিদ্ধ করা হয়েছিল।

নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন সব সম্পদ জব্দ করা হবে। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ সংস্থা ওএফএসিকেও অবহিত করা হবে। পাশাপাশি, নিষিদ্ধ ব্যক্তিদের মালিকানাধীন (৫০ শতাংশ বা তার বেশি) যেকোনো প্রতিষ্ঠানও স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিশেষ লাইসেন্স ছাড়া এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে বা যুক্তরাষ্ট্রের ট্রানজিট ব্যবহার করে যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X