কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৪৮ পিএম
প্রিন্ট সংস্করণ

‘ডিএজি এমরানকে দূতাবাসে জায়গা দেওয়া ঠিক হয়নি’

‘ডিএজি এমরানকে দূতাবাসে জায়গা দেওয়া ঠিক হয়নি’

ড. ইউনূসের বিবৃতি ইস্যুতে বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়াকে ঢাকার মার্কিন দূতাবাসে জায়গা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির। গতকাল সোমবার ড. ইউনূসকে নিয়ে দেওয়া বিবৃতির বিষয়ে সমিতির উত্তর হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের এ নেতা আরও বলেন, এমরান আহম্মদ আমাদের সংগঠনের সদস্য নন; তাই তাকে বরখাস্ত করতে হবে না। এদিকে ইউনূসের বিরুদ্ধে হয়রানি ও নিপীড়নমূলক ব্যবস্থা বন্ধের আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টের বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের দেওয়া বিবৃতির পাল্টা বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ। তাদের পক্ষে পাঁচ শতাধিক আইনজীবী বিবৃতিতে সই করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, যেসব শ্রমিক ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন, তাদের প্রতিষ্ঠানের মালিকও ইউনূস। তারা আইএলওর নিয়ম মেনে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করেছেন। সেখানে সরকার কী করবে? এ প্রসঙ্গে বিদেশিরা যে বিবৃতি দিয়েছে, তা দেখে মনে হয় তাদের ইনফরমেশন গ্যাপ আছে। এমরান আহম্মদ ভূঁইয়ার বিষয়ে মমতাজ উদ্দিন বলেন, মার্কিন দূতাবাসে তিনি কেন গেছেন, তা স্পষ্ট করে বলেননি। কিন্তু দূতাবাসে তাকে জায়গা দেওয়াটা ঠিক হয়নি।

ড. ইউনূসের পক্ষে বিশ্বনেতাদের বিবৃতির বিষয়ে পাল্টা বিবৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় রাষ্ট্রীয় আইন কর্মকর্তা ডিএজি এমরানকে গত বৃহস্পতিবার বরখাস্ত করা হয়। খবর প্রকাশিত হলে, স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মার্কিন দূতাবাসের ফটকে পাশের অভ্যর্থনাকক্ষে গিয়ে অবস্থান নেন এমরান। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে সেখান থেকে বাসায় ফেরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X