সুশোভন অর্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৭ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

‘অর্ধেক দামে নতুন মোবাইল’ বিজ্ঞাপনে অর্ধকোটি টাকা হাওয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেসবুক গ্রুপের নাম ফোন লাইব্রেরি। অর্ডার করলেই পাওয়া যায় বিভিন্ন ধরনের মোবাইল ফোন। ঘরে বসে একেবারে নতুন ফোন, তাও আবার বাজার মূল্যের অর্ধেকে। গ্রুপটির আবার শোরুমও আছে রাজধানীর মিরপুরেই। চটকদার বিজ্ঞাপনে ভুলে দোকানের ঠিকানা দেখে আশ্বস্ত হয়েছেন ক্রেতারা। চোখ বন্ধ করে পণ্য অর্ডার করেছেন। অগ্রিম টাকাও পাঠিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। কথা ছিল এক থেকে দেড় মাসের মধ্যেই কাঙ্ক্ষিত মোবাইল পৌঁছাবে গ্রাহকের দুয়ারে। তবে শেষ পর্যন্ত কথা রাখেননি গ্রুপ অ্যাডমিন সামিউজ্জামান শুভ।

নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ না করে গ্রাহকের অর্ধকোটি টাকা মেরে লাপাত্তা হন তিনি। অভিনব এই প্রতারকের বিরুদ্ধে মিরপুর শাহ আলী থানায় মানি লন্ডারিং আইনে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি সূত্র জানায়, অভিযুক্ত শুভ ২০২০ সালে ফেসবুকে ফোন লাইব্রেরি নামে গ্রুপ খোলেন। এরপর ২০২১ সাল থেকে শুরু করেন প্রতারণা। প্রায় এক বছর পর্যন্ত গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে অর্ধকোটি টাকা হাতিয়ে লাপাত্তা হন তিনি। তার প্রতারণার শিকার শতাধিক মানুষ।

মামলায় বলা হয়, বাজার মূল্যের চেয়ে কম বা প্রায় অর্ধেক দামে দেওয়া হবে নতুন মোবাইল ফোন—এমন আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ফেসবুকে গ্রুপ খোলেন শুভ। রাজধানীর মিরপুর ১ নম্বরের একটি শপিং কমপ্লেক্সে দোকানও ভাড়া নেন। তার শর্ত, নির্ধারিত দামের অর্ধেক দিয়ে মোবাইল বুকিং দিতে হবে। টাকা নেওয়ার পর তিনি আবার গ্রাহকদের ভাউচারও দিতেন। এরপর মোবাইল সরবরাহের আগের দিন পুরো টাকা পরিশোধ করতে বলতেন। গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জনে শুরুতে বেশ কয়েকজনকে ঠিকঠাক মোবাইল ডেলিভারিও করেন শুভ। যেসব গ্রাহককে যথাযথভাবে পণ্য ডেলিভারি করেছেন তাদেরকে ফেসবুক গ্রুপে পণ্য পেয়েছে মর্মে পোস্ট (রিভিউ) দিতে উৎসাহিত করেন। যাতে সেসব পোস্ট দেখে অন্য গ্রাহকরা পণ্য কেনার জন্য অগ্রিম টাকা দিতে আশ্বস্ত হন।

ঘটনা অনুসন্ধানের পর সিআইডি জানায়, অর্ডার করা পণ্যের মূল্য তিনি মোবাইল ব্যাংকিং ছাড়াও দুটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতেন। প্রথমদিকে গ্রাহকদের পণ্য দিলেও পরে যখন অনেক টাকা তার জমা হয়ে যায় তখন আর কোনো পণ্য দেননি। অভিযুক্ত শুভ শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকার বেশি নিয়ে পালিয়ে গেছেন।

ফেসবুক গ্রুপটিতে ঢুকে দেখা যায়, অধিকাংশ গ্রাহক বিভিন্ন পোস্টে শুভকে প্রতারক বলে কমেন্ট করেছেন। ২০২১ সালে গ্রুপে পোস্ট দিয়ে অভিযুক্তরা জানান, সমস্যার কারণে মোবাইল ডেলিভারি আপাতত বন্ধ আছে। সবার হাতে পণ্য পৌঁছাতে দেরি হবে। আর যদি কারও পণ্য না দেওয়া যায় তাদের টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু এই পোস্ট দেওয়ার পর আর কোনো গ্রাহকের ফোন রিসিভ করেননি। রিপ্লাই দেননি মেসেঞ্জারেও। কিছুদিন পর তিনি তার দোকানটিও বন্ধ করে দেন। পরে গ্রাহকরা বুঝতে পারেন প্রতারকের খপ্পরে পড়েছেন তারা।

মো. আরিফ হোসেন নামে এক গ্রাহক বলেন, স্বপ্ন ছিল কষ্টে জমানো টাকা দিয়ে পছন্দের মোবাইল কেনার। গরিবের সে স্বপ্ন পূরণ হলো না। টাকা ফেরত পাব কিনা তাও জানি না।

সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান কালবেলাকে বলেন, অভিযুক্ত শুভর নামে প্রতারণা মামলা করেন কয়েক গ্রাহক। পরে সেই মামলা তদন্তের পর তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়। কম দামে মোবাইল ফোন দেওয়ার বিষয়টি একদম পরিকল্পিত প্রতারণা। সে ১০০ জনের কাছ থেকে টাকা নিয়ে ১০ জনকে মোবাইল দিত। তাদের ফেসবুকে রিভিউ দেওয়ার কথা বলত অন্যদের আকৃষ্ট করার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X