মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পিএম
প্রিন্ট সংস্করণ

দেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু রুহাব

বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু আয়ান খান রুহাব
বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু আয়ান খান রুহাব। ছবি: সংগৃহিত

বাংলাদেশে প্রথমবারের মতো ‘কার্বন নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই এই স্বীকৃতি অর্জন করেছে সে।

রুহাবের বাবা ইমরান রাব্বি ‘গ্রিনম্যান’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার পরিবেশভিত্তিক উদ্যোগ ‘কিরণ’-এর সমন্বয়ক হিসেবে কাজ করছেন। সন্তানের জন্মের পর থেকে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকে তারা ৫৮০টি গাছ রোপণ করেন।

এই উদ্যোগের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের গ্রান্টজয়ী প্রকল্প ‘ঢাকা প্লান্টারস’। টেকসই উন্নয়ন ও জলবায়ু সচেতনতার ক্ষেত্রে এটি বাংলাদেশে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইমরান রাব্বি বলেন, ‘আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে। এটি তার ভবিষ্যৎ ও পৃথিবীর প্রতি আমাদের ক্ষুদ্র কিন্তু অর্থবহ অবদান। সবাই রুহাবের জন্য দোয়া করবেন, যেন সে প্রকৃতির বন্ধু হয়ে বড় হয়।’

রুহাবের জন্ম ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি। জন্মের কয়েক মাস পর গত সেপ্টেম্বর মাসে রুহাবের নামে আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। প্রতিটি গাছ তার ভবিষ্যৎ জীবনের কার্বন নিঃসরণ শোষণ করবে বলে আশা করছেন তার বাবা-মা।

রুহাবের মা আয়শা আক্তার বলেন, ‘আমরা আমাদের সন্তানের জন্য গাছ লাগিয়েছি; কিন্তু এতে উপকৃত হবে সব শিশু। প্রত্যেক অভিভাবক যদি নতুন সন্তানের আগমনে কয়েকটি গাছ লাগান, তবে তা শুধু পরিবেশ নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষা দেবে।’

গত ১৯ অক্টোবর ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ও ‘ঢাকা প্লান্টারস’ যৌথভাবে রুহাবকে ‘বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের প্রেক্ষাপটে রুহাবের এই উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X