মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

সিজারিয়ানের প্রবণতা বেশি চাকরিজীবী-শিক্ষিতদের মধ্যে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে শিক্ষিত ও চাকরিজীবীদের মধ্যে সিজারিয়ানের প্রবণতা সবচেয়ে বেশি। তারা হাসপাতালে আসার আগেই এ ব্যাপারে মনস্থির করে আসেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞরা। যার অধিকাংশকেই অপ্রয়োজনীয় বলেও উল্লেখ করেন তারা। গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন বন্ধে হাইকোর্টের নির্দেশ ও তার বাস্তবায়ন শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক মঞ্চ বাংলাদেশ হেলথ ওয়াচ এই আলোচনার আয়োজন করে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান। প্রবন্ধে অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে সেবা প্রদানকারীর ভূমিকা বিষয়ে আলোকপাত করা হয়। এ ছাড়া সিজারিয়ানের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন দেশের প্রেক্ষিতে পটভূমি উল্লেখ করা হয়। ডা. ফারহানা বলেন, প্রাইভেট সেক্টরে সি-সেকশন সবচেয়ে বেশি হচ্ছে। এমনকি শিক্ষিত ও চাকরিজীবীদের মধ্যে এ প্রবণতা বেশি। সি-সেকশনের হার সবচেয়ে বেশি খুলনা অঞ্চলে।

বাংলাদেশ হেলথ ওয়াচের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, সিজারিয়ান জীবন রক্ষার জন্য করার কথা। কিন্তু এত বেশি সি-সেকশন হওয়ার পরও মাতৃমৃত্যু কমছে না। এজন্যই প্রসবকালীন এ অস্ত্রোপচারকে অপ্রয়োজনীয় বা মাত্রাতিরিক্ত মনে করছি।

বিভিন্ন প্রতিবেদন এবং গবেষণা ফলাফলে দেখা যায়, গ্রামাঞ্চলেও সি-সেকশনের প্রবণতা এবং পরিমাণ বেড়েছে। সচেতনতামূলক প্রচার কার্যক্রমের পাশাপাশি ধাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয় আলোচনায়।

উন্মুক্ত এ আলোচনায় অংশগ্রহণ করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম, ওজিএসবির প্রাক্তন সভাপতি ডা. ফেরদৌসী বেগম, সাধারণ সম্পাদক ডা. সালমা রউফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১০

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১১

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১২

ব্রাজিলের জালে জাপানের গোল

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৪

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৫

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৬

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৭

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৮

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৯

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

২০
X