মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

৬ মাস ধরে পদায়ন হয়নি ইউএনও, জনসেবা বিঘ্নিত

নওগাঁর আত্রাই উপজেলা উপজেলা পরিষদ ভবন। ছবি : কালবেলা
নওগাঁর আত্রাই উপজেলা উপজেলা পরিষদ ভবন। ছবি : কালবেলা

নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদটি দীর্ঘ ৬ মাস ধরে শূন্য রয়েছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ পদটি খালি থাকায় সরকারি পরিষেবা পেতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন চলতি বছরের জুন মাসে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকেই আত্রাইয়ের ইউএনওর চেয়ারটি শূন্য। দীর্ঘ এ সময়ের প্রায় ৪ মাস ধরে অতিরিক্ত দায়িত্ব পালন করেন রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান। এরপর আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. নূরে আলম সিদ্দিক। বর্তমানে তিনিই ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য থাকায় দাপ্তরিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র অনুমোদনে দীর্ঘ সময় লাগছে। এতে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত প্রয়োজন মেটাতে বিলম্ব হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে। সরকারি বিভিন্ন কাজ এবং জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে গতি কমে আসায় স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিক বলেন, সহকারী কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত ইউএনও একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ দপ্তরের গুরুভার সামলানো নিঃসন্দেহে একটি বিরাট চ্যালেঞ্জ। তবে আমি একজন সরকারি কর্মচারী হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে তাদের সেবা পেতে ভোগান্তির শিকার না হন, সেই দিকটি নিশ্চিত করতে নিরলস কাজ করছি।

আত্রাইয়ের জনগণ আশা করছে, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে উপজেলায় একজন নিয়মিত ইউএনও পদায়ন করবেন, যাতে জনসেবা স্বাভাবিক গতিতে ফিরে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X