মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৪:২১ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

গভীর সমুদ্রে জাহাজে লাফিয়ে উঠল ৩ মণ ইলিশ, ভিডিও ভাইরাল

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে লাইটার জাহাজের ডেকে লাফিয়ে উঠে ইলিশ। ছবি : সংগৃহীত
পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে লাইটার জাহাজের ডেকে লাফিয়ে উঠে ইলিশ। ছবি : সংগৃহীত

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া ছাড়িয়ে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে ঘটেছে আশ্চর্যজনক এক ঘটনা। লাইটার জাহাজের ডেকে লাফিয়ে উঠল তিন মণ ইলিশ।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

জানা গেছে, পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়ার থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে কয়লাবাহী লাইটার জাহাজ ‘এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর’ নামের জাহাজটির দুই পাশ থেকে হঠাৎ লাফিয়ে উঠতে থাকে ছোট ইলিশ। এসময় ছোটাছুটি করে লাফাতে থাকে জাহাজের ডেকে। এসময় অন্তত তিন মণ ইলিশ তারা সংগ্রহ করতে পেরেছেন। বাকিটা সাগরে পড়ে যায়।

এ সময় জাহাজের এক প্রকৌশলী রবিউল হোসেন জাহাজের ডেকে ইলিশ উঠার ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। অভাবনীয় এই দৃশ্যটি তারা আগে কখনো দেখেননি বলে জানান। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দৃশ্য এটি। পায়রা বন্দর তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে জাহাজটি আসছিল।

এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, বড় শিকারি মাছের তাড়া, জাহাজের আলো ও শব্দ মিলেই এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। সমুদ্রে টুনা বা ম্যাকারেলের মতো বড় শিকারি মাছ ছোট ইলিশের পালের পেছনে তাড়া করলে আতঙ্কিত হয়ে ইলিশরা জাহাজের আলো বা শব্দের দিকেই ছুটে আসে। জাহাজের গা ঘেঁষে পানি সরু হয়ে গেলে মাছগুলো ওপরের দিকে ঠেলে উঠে যায়, তখন লাফাতে লাফাতে ডেকে পড়া অস্বাভাবিক নয়।

তিনি আরও বলেন, জাহাজের তলার নেভিগেশন লাইট, ইঞ্জিনের কম্পন ও প্রপেলারের শব্দ অনেক সময় ছোট মাছকে আকর্ষণ করে কিংবা বিভ্রান্ত করে। ফলে তারা দল বেঁধে জাহাজের খুব কাছে চলে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১০

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১১

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১২

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৩

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৪

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৫

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

২০
X