কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। গত তিন দিন ধরে তার যে চিকিৎসা চলছে। তিনি সেই চিকিৎসা নিতে পারছেন, এটা ভালোর লক্ষণ।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, গত তিন ধরে তার অবস্থা একই পর্যায়ে আছে, মানে তিনি চিকিৎসকদের চিকিৎসা নিতে পারছেন। এটা ভালোর লক্ষণ। চিকিৎসা করা চিকিৎসকদের দায়িত্ব, আর সুস্থ করা আল্লাহর হাতে। তাই সবাই আল্লাহর কাছে উনার সুস্থতার জন্য দোয়া করেন।

বিদেশে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ইংল্যান্ড, সৌদি আরব, চীন, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের যৌথ পরামর্শে তার চিকিৎসা চলছে। আন্তর্জাতিক চিকিৎসা ব্যবস্থার সব ধরনের সেবা তিনি পাচ্ছেন। উনার এই শারীরিক অবস্থায় বিদেশে নেওয়া সম্ভব না। তিনি আরেকটু সুস্থ হলে এবং উনার মেডিকেল বোর্ড সম্মতি দিলে আমরা সেটা জানাব।

খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন বহু মানুষ এভার কেয়ারে ভিড় করছেন- এ বিষয়ে ডা. জাহিদ বলেন, এই হাসপাতালে বেগম খালেদা জিয়া ছাড়াও তিন শতাধিক রোগী ভর্তি আছেন। হাসপাতালে চিকিৎসক, নার্স ও রোগীদের আসা-যাওয়া করতে হয়। এই অবস্থায় এখানে ভিড় করলে অন্যদের চিকিৎসাসেবা ব্যহত হবে। তাই কাউকেই হাসপাতাল এলাকায় না আসার জন্য অনুরোধ করছি। আপনারা নিজ নিজ অবস্থান থেকেই উনার জন্য দোয়া করেন।

তিনি বলেন, গত ২৭ তারিখ থেকে বেগম খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উনার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিকভাবে যুক্ত আছেন তার ছেলে তারেক রহমান। মেডিকেল বোর্ড ও বিদেশি চিকিৎসকদের সাথে যোগাযোগের বিষয়টি তারেক রহমানের সহধর্মিণী জোবায়দা রহমান দেখভাল করছেন। আর হাসপাতালে তার পরিবারের সদস্যরা রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X