হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বোনের গায়ে হলুদের দিনে ছোট ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাড়িতে চলছিল বড় বোনের গায়ে হলুদ। সবাই সেই খুশিতে কনের হলুদ নিয়ে ব্যস্ত। এদিকে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় কনের ছোট ভাই ২২ মাসের শিশু আব্দুর রহমানের। এতে নিমিষেই বিয়েবাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়ে যায়।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকায় ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ২২ মাসের শিশু আব্দুর রহমান ওই এলাকার নূর নবীর ছোট ছেলে।

জানা গেছে, সকাল থেকে বড় মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত বাবা-মা। দুপুরের দিকে চলছিল মেয়ের হলুদ, অন্যদিকে আমন্ত্রিত অতিথিদের খাওয়া-দাওয়া। সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত। এদিকে শিশু আব্দুর রহমান সবার অজান্তে কখন বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়, তা কেউ বলতে পারে না। পরে শিশু আব্দুর রহমানের খোঁজ করলে, অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে। এ সময় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিশুটির বাবা নূর নবী বলেন, আজ বড় মেয়ের বিয়ের হলুদ নিয়ে আমরা সবাই ব্যস্ত, কখন যে রহমান পুকুরের পানিতে পড়ে যায়, তা কেউ বলতে পারি না। এ কথা বলতেই হাউমাউ করে কাঁদতে শুরু করেন নূর নবী।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী কালবেলাকে বলেন, পুকুরের পানিতে পড়ে একটি শিশুর মৃত্যুর খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X