কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের বেঁচে থাকার তথ্য দিলেন পিটিআই নেতা, দেশ ছাড়তে চাপ

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনেটর খুররম জিশান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন। বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে বন্দি আছেন।

শনিবার (২৯ নভেম্বর) পাকিস্তান থেকে ভারতের সংবাদমাধ্যম এএনআইকে খুররম জিশান বলেন, পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে। সরকার ইমরান খানের জনপ্রিয়তা দেখে ভীত ও শঙ্কিত। এ কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও এক মাস ধরে পাকিস্তান কর্তৃপক্ষ ইমরান খানের পরিবারকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না। ফলে গুঞ্জনের ডালপালা আরও জোরালো হয়ে ওঠে।

এএনআইকে সিনেটর খুররম বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, তার আইনজীবী, এমনকি দলের জ্যেষ্ঠ নেতৃত্বকেও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে, তারা তাকে জোর করে কিছু একটা করতে চাইছে।'

তিনি আরও বলেন, ‘কয়েক দিন ধরে আমাদের গ্যারান্টি দেওয়া হয়েছে, আমাদের নিশ্চিত করা হয়েছে, তিনি বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। তিনি সুস্থ আছেন।'

ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কী ধরনের চুক্তি করতে চাইছে, জানতে চাইলে সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে চলে গিয়ে চুপ থাকতে বলা হয়েছে।

সরকার ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে জানিয়ে সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। এমনকি তারা তাকে বিদেশে গেলে এবং তার পছন্দের জায়গায় চুপ করে থাকলে ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।’

ইমরান খান যে ধরনের নেতা, তাতে তিনি কখনোই রাজি হবেন না বলেও জানান খুররম জিশান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X