কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া তাপস গ্রেপ্তার

কোটালীপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া তাপস গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তাপস হালদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ১নং কলাবাড়ি ইউনিয়নের কুমার কান্ধি গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাপস গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

তাপস হালদার কখনো কোনা রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, তান নামে কোনো

মামলাও নেই। গতকাল আটকের পর তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, গত ১৬ জুলাই গাছ ফেলে পথ আটকে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলার অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাপস হালদারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, তিনি (তাপস) গোপালগঞ্জ-৩ আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না সে বিষয়ে জানা নেই।

গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। ওই ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখসহ দেড় হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১০

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১১

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১২

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৩

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৪

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৫

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৬

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৭

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৮

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৯

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

২০
X