রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে

মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে

লক্ষ্মীপুরে রামগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। গতকাল রোববার মোহম্মদিয়া দাখিল মাদ্রাসার নাজেরা শাখার ছাত্র কামরুল হোসেন শুভর (১৩) মৃত্যু হয়। শুভ উপজেলার সাউধেরখীল ভূঁইয়া গাজী ব্যাপারী বাড়ির দুবাই প্রবাসী কামাল হোসেনের ছেলে।

শুভর মা রেখা বেগম বলেন, রোববার সকালে মাদ্রাসা থেকে মোস্তফা কামাল নামের এক শিক্ষক মোবাইলে জানান, ‘আপনার ছেলে অসুস্থ। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দ্রুত আসেন।’ হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে আর নেই। তার হাতে আঘাতের দাগ। মাদ্রাসায় আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুভর চাচা জামাল হোসেন বলেন, শুভকে মাদ্রাসার শিক্ষকরা পিটিয়েছে। না হলে এমন কী ঘটনা ঘটল যে, সে হাসপাতালে নেওয়ার পথে মারা গেল।

এ বিষয়ে মাদ্রাসার সভাপতি হাফেজ মাওলানা জুনায়েদুল হকের বড় ছেলে নাজমুল হক আকন্দ বলেন, সকালে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ সাফায়েত হোসেন ফোন দিয়ে জানান শিক্ষার্থী কামরুল হাসান অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছে। ফজরের নামাজের সময়ও ছেলেটি সুস্থ ছিল। ভোরে নাকেমুখে ফেনা বের হলে শিক্ষকরা তাকে দ্রুত হাসপাতালে নেয়।

এ ঘটনায় কয়েকজন অভিভাবক মাদ্রাসার দরজা-জানালা ভাঙার চেষ্টা করেন। তাদের ঘটনা তদন্ত ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা চলে যান।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার বলেন, হাসপাতালে আনার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়। পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১০

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১১

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৪

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৫

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৬

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৭

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৮

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৯

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২০
X